Advertisement
আন্তর্জাতকি ডেস্ক : জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই সপ্তাহের প্রবল বর্ষণে ছয়জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সোমবার(১০জুলাই) দেশটির সরকার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, কিউশু অঞ্চলের কিছু অংশে সোমবার থেকে রেকর্ড ভঙ্গ করা বৃষ্টিপাতে বিভিন্ন নদীর পানি উপচে পড়ে অনেক স্থানে ভূমিধসের ঘটনা ঘটে।

সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো মঙ্গলবার সাংবাদিকদের বলেন, এ প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। কর্মকর্তারা অপর তিনজনের মৃত্যুর ঘটনার সাথে এই দুর্যোগের কোন সংশ্লিষ্টতা রয়েছে কি-না তা তদন্ত করছেন।

তিনি আরো বলেন, এমন বর্ষণ ও ভূমিধসের ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছে এবং দু’জন সামান্য আঘাত পেয়েছে।

মাতসুনো বলেন, এ দুর্যোগে ‘যাদের মৃত্যু হয়েছে আমরা তাদের প্রতি আমাদের সমবেদনা জানাই এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি জানাই।’

বন্যা ও অন্যান্য ক্ষয়ক্ষতির কারণে প্রত্যন্ত কিছু এলাকার লোকজন একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তবে সেখানের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার প্রথম প্রহরের দিকে যানবাহন চলাচল ব্যাহত হয়, কিছু ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায় এবং মহাসড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এদিকে এ দুর্যোগে ১৪০০ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এর আগে ২০২১ সালে আতামি শহরে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে ২৭ জন প্রাণ হারায়। ২০১৮ সালে বর্ষার সময় জাপানের পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে দুই শতাধিক মানুষের মৃত্যু ঘটে।

আন্দোলন করায় বন্ধ হলো ১৭ হাজার শিক্ষকের বেতন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.