জাপানের সাইতামা প্রিফেকচারের কাওয়াগোয়ে এলাকায় একটি মসজিদ উদ্বোধনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠায় বিতর্কে পড়েছে পাকিস্তান। স্থানীয় প্রশাসনের দাবি, প্রয়োজনীয় সরকারি অনুমতি ছাড়াই মসজিদটি নির্মাণ করা হয়েছে। এ ঘটনায় জাপানে নিযুক্ত পাকিস্তান দূতাবাস নিজেকে প্রকল্প থেকে প্রত্যাহার করে নিয়েছে।

জাপানে মসজিদ উদ্বোধন

Advertisement

স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৩ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত ওই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রদূত আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে জাপানি প্রশাসন আপত্তি জানালে বিতর্কের সূত্রপাত হয়।

জাপানের প্রভাবশালী দৈনিক দ্য আসাহি শিম্বুনের প্রতিবেদনে বলা হয়েছে, কাওয়াগোয়ের প্রায় ৪ হাজার ৫০০ বর্গমিটার পাহাড়ি বনভূমিতে মসজিদটি নির্মাণ করা হয়েছে। এলাকাটি নগর উন্নয়ন নিয়ন্ত্রণের আওতাভুক্ত হওয়ায় সেখানে সরকারি বিশেষ অনুমতি ছাড়া স্থায়ী বা অস্থায়ী কোনো স্থাপনা নির্মাণ করা আইনত নিষিদ্ধ।

কাওয়াগোয়ে সিটি কর্পোরেশন এক বিবৃতিতে জানায়, নগর পরিকল্পনা আইন লঙ্ঘন করে এবং প্রয়োজনীয় অনুমতি ছাড়াই এই ধর্মীয় স্থাপনা নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলেও স্থানীয় প্রশাসন জানিয়েছে।

বিতর্কের মুখে পাকিস্তান দূতাবাস ৩১ মে এক বিবৃতিতে জানায়, উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজকেরা রাষ্ট্রদূতকে ভুল তথ্য দিয়েছিলেন। তাদের দাবি অনুযায়ী, সব ধরনের আইনি অনুমোদন নেওয়া হয়েছে বলেই জানানো হয়েছিল, যা পরে সঠিক নয় বলে প্রতীয়মান হয়।

দূতাবাস আরও জানায়, এই প্রকল্পের সঙ্গে পাকিস্তান সরকারের কোনো আর্থিক বা প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা নেই। পাশাপাশি তারা জোর দিয়ে বলে, স্থানীয় আইন লঙ্ঘন করে কোনো প্রকল্পকে সমর্থন করার প্রশ্নই ওঠে না।

এদিকে জাপানে দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সাংস্কৃতিক সমন্বয়ের কাজ করা স্থানীয় মুসলিম কমিউনিটির কয়েকজন সদস্যও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়া এমন উদ্যোগ জাপানে মুসলিম কমিউনিটির ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুনঃ

গরু আমাদের মা, গোমাতা আমাদের রাষ্ট্রমাতা: যোগী আদিত্যনাথ

এই ঘটনার পর পাকিস্তান দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জাপানে অবস্থানরত নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে। এতে ধর্মীয় স্থাপনা বা যে কোনো কমিউনিটি প্রকল্প বাস্তবায়নের আগে জাপানের স্থানীয় আইন ও প্রশাসনিক নিয়ম কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। তথ্যসূত্র : এনডিটিভি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.