
বাংলাদেশ ছাড়াও নতুন এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, আর্জেন্টিনা, এল সালভাদর, ঘানা, গিনি, কিরগিজ এবং দক্ষিণ আফ্রিকা। গত সোমবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে নতুন এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর ফলে যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপসহ মোট ১১১ দেশ ও অঞ্চলের নাগরিকরা জাপানে ভ্রমণে নিষেধাজ্ঞার আওতায় পড়লো।
জাপানে করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার মানুষ। মারা যায় ৮২৫ জন। করোনা সংক্রমণ কমে আসায় গত ১৪ মে থেকেই জাপানে লকডাউন শিথিল করা হয়। সোমবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেন প্রধানমন্ত্রী সিনজো আবে । তিনি বলেন, জরুরি অবস্থা তুলে নেয়ার জন্য আমাদের কঠোর মানদণ্ড নির্ধারণ করা হয়েছিল। আমরা বিচার-বিশ্লেষণ করে দেখেছি- এসব মানদণ্ড পূরণ হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



