জুমবাংলা ডেস্ক: শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে ঢাকার দোহারের সেবামূলক প্রতিষ্ঠান হাতেম আলী ফাউন্ডেশন কতৃক পুরস্কার ঘোষণা করা হয়। এমন ঘোষণায় আকৃষ্ট হয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার জিতে নিয়েছে ঢাকার দোহার উপজেলার উত্তর ইউসুফপুর এলাকার ১৭ কিশোর।

শুক্রবার (১৫ জুলােই) উপজেলার উত্তর ইউসুফপুর এলাকায় তাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাফেজ মাওলানা আব্দুল ওয়াহাব দোহারী।

এ সময় আব্দুল ওয়াহাব দোহারী বলেন, বর্তমান সমাজে শিশু কিশোররা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এদের ইসলামের দিকে ফিরিয়ে আনতে হলে নামাজের কোন বিকল্প নেই। যারা এমন ব্যতিক্রম আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। দোহারের প্রতিটি এলাকায় এমন উদ্যোগ নিলে সমাজ আরো সুন্দর হবে।
কিশোর

Advertisement

ফাইন্ডেশনের সাধারণ সম্পাদক ও তানশীরুল ইসলাম ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ এ,বি,এম কামাল হুসাইন বলেন, হাতেম আলী ফাউন্ডেশনের উদ্যোগে করোনাকালীন সময়ে, রমজান ও ঈদের সময় মানুষকে সহায়তা করা হয়েছে। এছাড়া বিভিন্নস্থানে আর্সেনিকমুক্ত টিউবয়েলও স্থাপন করে যাচ্ছে।

এবার ব্যতিক্রম আয়োজন হিসেবে জামাতে নামাজ আদায়ের জন্য ১৭ জন কিশোরকে পুরস্কার দেয়া হলো। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মদিনা ইউনিভার্সিটির ছাত্র হাফেজ মো. দেলোয়ার হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন মো.আওলাদ হোসেন, মাও: মাহাবুবুর রহমান, মাও: মোহাম্মদ আলী, মাও: আলী আকবরসহ স্থানীয় গন্যমান্যব্যক্তিরা।

এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.