Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ জামালপুরে আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৩৫
বিভাগীয় সংবাদ ময়মনসিংহ

জামালপুরে আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৩৫

By iNews DeskOctober 10, 20203 Mins Read

জামালপুরে আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৩৫
ফাইল ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন আওয়ামীলীগের দু’গ্রুপে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা, মারপিট, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দলের প্রায় ৩৫ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানাগেছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার ভাটারা বাজার ভাটারা রেলক্রসিং ও পারপাড়া এলাকায় এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী ও দলীয় নেতাকর্মী সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামীলীগ ভাটারা ইউনিয়ন শাখা শনিবার সকাল ১০ টায় বর্ধিত সভা আহবান করে। ভাটারা স্কুল এ্যান্ড কলেজ মাঠে এ সভার আয়োজন করা হয়। এর আগে ইউনিয়নের ওয়ার্ড কমিটি গুলো গোপনীয়ভাবে করা হয়েছে বলে অভিযোগ উঠে। এ নিয়ে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল। ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক বলেন, শনিবার পূর্ব নির্ধারিত সময় ও স্থানে বর্ধিত সভায় যাওয়ার সময় ভাটারা বাজার রেলওয়ে ক্রসিংয়ে আঃ মজিদ, ফারুক হোসেন, রাসেল মিয়া, আয়নাল হককে সভাস্থলে যেতে বাধা দেয় এবং মারপিট করলে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠে। ভাটারা বাজারের বিভিন্ন স্থানে দু’গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন, রমজান আলী (৪৯), বুলবুল (৫১), রতন (৫০), বিগারু (৩৮), জহুরুল (৩৮), আফজার (২৮), সুলতান (৪০), এরশাদ (৪০), আনোয়ার, হাফিজুর (৪৫), মজিবর (৫০), নজরুল (৪২), ইসমাইল (২৪), মজিদ (৫৫), ফারুক (২৭), রাসেল (১৮), আয়নাল (৫৫), কেসমত, জাকের, শাহজাহান, হালিম, ছামাদ, বাবুল, মিন্টু, সাদিকুল, জহুরুল, হাফেজ, সুজাসহ প্রায় ৩০ জন আহত হয়। গুরুতর আহত রমজান আলী কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং বুলবুলকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল বলেন, ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভাটিকে ভুলুন্ঠিত করার জন্য বিএনপি’র ক্যাডার ইউপি সদস্য সুলতান মিয়া ও আনোয়ার হোসেন খোকার নেতৃত্বে বর্ধিত সভার মিছিলে পারপাড়া মোড়ে আওয়ামী লীগের কর্মীদের উপর হামলা চালায় এবং মারপিট করে কুপিয়ে গুরুতর আহত করেছে।

ভাটারা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম দাবী করে বলেন, ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগ ৯টি ওয়ার্ডের ওয়ার্ড কমিটি গোপনীয় ভাবে করা হয়েছে। এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হালিম, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম লিটুল, উপজেলা কৃষক লীগের সভাপতি আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মনি তালুকদার, আব্দুল হাই গত বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার নিকট ওয়ার্ড কমিটি গুলো ভেঙ্গে দিয়ে ওয়ার্ড পর্যায়ে স্বচ্ছতার ভিত্তিতে কমিটি করার দাবী জানিয়ে একটি লিখিত আবেদন করেন।

পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশার’র সভাপতিত্বে ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন খসরু। ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মনির উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল গনি প্রমূখ। এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa