Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক জার্মানিকে যে সহায়তা করে বিপাকে কানাডা
আন্তর্জাতিক

জার্মানিকে যে সহায়তা করে বিপাকে কানাডা

By Sibbir OsmanAugust 4, 2022Updated:August 4, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা সত্ত্বেও সে দেশের গাজপ্রম কোম্পানির গ্যাস পাইপলাইনের টার্বাইন মেরামতি করে প্রবল সমালোচনার মুখে পড়েছে কানাডার সরকার। জার্মানির সরকার প্রধানমন্ত্রী ট্রুডোর পাশে দাঁড়িয়েছে। খবর ডয়চে ভেলের।

রাশিয়া থেকে গ্যাস সরবরাহ যতটা সম্ভব চালু রাখতে জার্মানি কতটা মরিয়া, রাজনৈতিক আঙিনায় জোরালো তৎপরতা তা স্পষ্ট করে দিচ্ছে। রাশিয়ার উপর নিষেধাজ্ঞার আওতায় গ্যাস না থাকলেও খোদ মস্কোই নানা ‘অজুহাত’ দেখিয়ে জুন মাস থেকে সরবরাহ কমিয়ে চলেছে বলে জার্মানি অভিযোগ করছে।

রাশিয়ার গাজপ্রম কোম্পানি জার্মানির ‘সিমেন্স এনার্জি’ কোম্পানির বিরুদ্ধে বার বার টার্বাইনের মেরামতি সংক্রান্ত সব নথিপত্র হস্তান্তর না করার অভিযোগ করলেও জার্মান কোম্পানি তা অস্বীকার করেছে। সেই বাধা দ্রুত দূর করতে জার্মানির সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। নিষেধাজ্ঞার কারণে কানাডায়‘নর্ড স্ট্রিম ১’ পাইপলাইনের টার্বাইন মেরামতির কাজে সমস্যা দেখা দেওয়ায় চ্যান্সেলর ওলাফ শলৎসের সরকার অবিলম্বে হস্তক্ষেপ করেছে।

কানাডাও ব্যতিক্রম হিসেবে সেই টার্বাইন মেরামতি করেছে। তবে রাশিয়ার গাজপ্রম কোম্পানিকে পাইপলাইনের টার্বাইন সরবরাহ করতে রাজি হয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সে দেশের সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটি বিষয়টির তদন্ত করছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলির পাশাপাশি কানাডায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত সাবিনে স্বারভাসারও কমিটির সামনে বক্তব্য রাখবেন। ইউক্রেনীয়দের এক আন্তর্জাতিক সংগঠন রাশিয়াকে টার্বাইন সরবরাহের অভিযোগে কানাডার বিরুদ্ধে মামলার ঘোষণা করেছে।
কানাডা

Advertisement

জার্মান চ্যান্সেলর শলৎস কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর প্রতি সমর্থন জানিয়ে বলেন, এমন অভিযোগ তার কাছে সম্পূর্ণ ভিত্তিহীন। তার মতে, টার্বাইন সরবরাহে সম্মতির মাধ্যমে কানাডার সরকার মোটেই গাজপ্রম কোম্পানির কোনো উপকার করে নি, বরং জার্মানি তথা ইউরোপের প্রতি জোরালো সমর্থনজানিয়েছে। কানাডার ‘দ্য গ্লোব অ্যান্ড মেল’ সংবাদপত্রের সঙ্গে সাক্ষাৎকারে শলৎস আরও বলেন, এই টার্বাইন সরবরাহের মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের ‘ভাঁওতা’ ফাঁস হয়ে যাবে। প্রযুক্তিগত সমস্যার অজুহাত দেখিয়ে রাশিয়া আর গ্যাস সরবরাহ বন্ধ করতে পারবে না বলে তিনি মনে করেন।

শলৎস বুধবার নিজে জার্মানির ম্যুলহাইম আন ডেয়ার রুয়র শহরে কানাডা থেকে আনা টার্বাইনচি পরিদর্শন করছেন। ‘নর্ড স্ট্রিম ১’ পাইপলাইনে বসানোর আগে টার্বাইনটি সেখানে এনে রাশিয়ায় পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছে। জার্মানির ‘সিমেন্স এনার্জি’ কোম্পানি মঙ্গলবার এই খবর দিয়েছে।

শলৎসের এই পদক্ষেপের পরেই জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক তার প্রথম কানাডা সফরে যাচ্ছেন। তবে রাজধানী ওটাওয়ার বদলে তিনি কানাডার পররাষ্ট্রমন্ত্রী জোলির শহর মনট্রিয়ালে পা রাখছেন। সেখানেই ‘নর্ড স্ট্রিম ১’ পাইপলাইনের টার্বাইন রক্ষণাবেক্ষণের কাজ করা হয়েছে। তবে বেয়ারবক সেখানে ‘সিমেন্স এনার্জি’ কারখানা পরিদর্শনের কোনো পরিকল্পনা করছেন না।

এক কেজি মিষ্টির দাম ২৯ হাজার টাকা, বানানো হয় যা দিয়ে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

June 23, 2026
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026

Latest News

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa