Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক জার্মানিতে শতাধিক বাড়ির মালিক এই বাংলাদেশী
আন্তর্জাতিক পজিটিভ বাংলাদেশ প্রবাসী খবর

জার্মানিতে শতাধিক বাড়ির মালিক এই বাংলাদেশী

By iNews DeskOctober 2, 20203 Mins Read

জার্মানিতে শতাধিক বাড়ির মালিক এই বাংলাদেশী

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ১৬ বছর বয়সে লেখাপড়ার পাশাপাশি হোটেলে কাজ শুরু করেন যুবরাজ তালুকদার৷ ২১ বছর বয়সে নিজের জমানো টাকা দিয়ে কেনেন প্রথম বাড়ি৷ এরপর আর পেছনে তাকাতে হয়নি৷ এখান জার্মানির আবাসন খাতে পরিচিত মুখ তিনি। থাকেন দেশটির বন শহরে। তার বাড়ির সংখ্যা একশর বেশি।

তবে বড় কোনো বিনিয়োগ নিয়ে এই খাতে ব্যবসা শুরু করেননি তালুকদার৷ নিজের সাম্রাজ্য গড়েছেন পুরোটাই নিজের চেষ্টায়, কঠোর পরিশ্রমের মাধ্যমে৷ ১৯৯১ সালে আবাসন ব্যবসা শুরু করেন তিনি৷ এই বিষয়ে তালুকদার বলেন, ‘১৬ বছর বয়স থেকে লেখাপড়ার পাশাপাশি আমি হোটেল কাজ করতাম৷ এবং পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং খাতে চাকুরি করে যে বেতন পেয়েছিলাম সেগুলো আমার বাবাকে দিতে হয়নি৷ আমি সেগুলো সেভ করেছি৷ আব্বা কখনো বলেননি যে, আমার রোজগার থেকে তাকে খরচের টাকা দিতে হবে৷ টাকা জমা করে প্রথমে একটা বাড়ি নিলামে কিনি মাত্র সাড়ে ছয় হাজার ইউরো দিয়ে৷ মানে ১৯৯১ সালের তের হাজার মার্ক৷ সেই টাকা দিয়েই ব্যবসা শুরু করি৷’

আবাসন খাতে যুবরাজ তালুকদারের ব্যবসার ধরণ কিছুটা ভিন্ন৷ তিনি মূলত পুরনো ঘরবাড়ি বিভিন্ন ব্যাংক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে নিলামে কেনেন৷ কেনার পর সেগুলো সংস্কার করে ভাড়া দেন৷ তার কর্মী সংখ্যা ছয়জন৷ তিনি বলেন, ‘সাধারণত ১৯৬০-১৯৭০ সালে বানানো, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বানানো বাড়িগুলো কিনি আমি৷ সেসব ভবনে টাইলস, বেসিন, কমোড, বিদ্যুতের লাইন – এসব পুরনো থাকে৷ আপনি যদি কোনো কোম্পানিকে দিয়ে এগুলো ঠিক করতে যান তাহলে উদাহরণস্বরূপ এক হাজার বর্গফুটের বাড়িতে নূন্যতম ৪০ হাজার ইউরো খরচ হবে৷ আর সেই কাজ আমি যদি কয়েকজনকে সঙ্গে নিয়ে নিজে করি, তাহলে আমি অর্ধেক খরচে সেটা করতে পারবো৷’

কখনো কখনো দু’তিনশ বছরের পুরনো ঐতিহাসিক বাড়িও কেনেন যুবরাজ৷ সেগুলো অবশ্য সংস্কার করতে হয় বিশেষ কিছু নিয়ম মেনে৷ এ ধরনের বাড়ির বাইরের অংশের ডিজাইনে কোন পরিবর্তন করা যায়না, তবে ভেতরটা নিজেদের মতো করে বদলে নেয়া যায়৷

কেনার পর বিক্রি নয়, ভাড়া
জার্মানিতে একটি বাড়ি কেনার পর তা দশ বছরের মধ্যে বিক্রি করে দিলে অনেক কর দিতে হয়৷ মূলত এই খাতে স্থিতিশীলতা ধরে রাখতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে৷ তালুকদার তাই বাড়ি কিনে সংস্কার করে ভাড়া দেন৷ বর্তমানে তার মালিকানায় থাকা সব ঘর-বাড়িই জার্মানির বন-কোলন অঞ্চলে অবস্থিত৷

আবাসন খাতে নতুন বিনিয়োগের পাশাপাশি আরো কিছু খাতে ব্যবসা শুরুর চেষ্টা করছেন তিনি৷ সম্প্রতি কোলন-বন বিমানবন্দরের কাছে চালু করেছেন একটি ইটালীয় রেস্তোরাঁ৷ তিনি বলেন, ‘এই বিল্ডিংটা যখন বিক্রি হলো, তখন রেস্তোরাঁ নয়, একটি অ্যাসেট হিসেবে এটি কিনেছিলাম৷ তখন এটি একটি চীনা রেস্তোরাঁ ছিল৷ আমার এক বন্ধু তখন বলল এখানে একটি ইটালীয় রেস্তোরাঁ করা যায়৷ গতবছর আমরা এটি চালু করি৷’

নিজের ব্যবসা দেখাশোনার জন্য সারাদিনই বন-কোলন অঞ্চলে ঘুরতে হয় যুবরাজ তালুকদারকে৷ সম্প্রতি কোলনের একটি আদালতে ‘অনারারি জাজ’ হিসেবেও নিয়োগ পেয়েছেন তিনি৷ এই বিষয়ে তালুকদার বলেন, ‘আমাকে জার্মান সরকার অনারারি জাজ হিসেবে কোলনের ফাইনান্স কোর্টে দায়িত্ব দিয়েছে পাঁচ বছরের জন্য৷ সেখানে কোনো কেস এলে তিনজন সরকারি জাজ এবং দু’জন অনারারি জাজ বসে কেসটা তদন্ত করা হয়৷ সবকিছু বোঝার পরে আমাদের পাঁচজন বসে অন্তত তিনজন যেদিকে রায়টা দিতে চায়, সেদিকে রায় দেয়া হয়৷’

জার্মানিতে সফল এই ব্যবসায়ী বাংলাদেশের আবাসন খাতেও বিনিয়োগ করতে চেয়েছিলেন৷ তবে নানা আইনি ও দাপ্তরিক জটিলতায় সেখানে সুবিধা করতে পারেননি৷ এখন অবশ্য জানালায় ব্যবহারের উপযোগী বিশেষ এক ধরণের নেট তিনি বাংলাদেশে রপ্তানি করছেন৷

জার্মানিতে নানারকম সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত আছেন যুবরাজ তালুকদার৷ বন শহরে একটি মসজিদ তৈরি করেছেন তিনি৷ ভবিষ্যতে ব্যবসা-বাণিজ্য সন্তানদের বুঝিয়ে দিয়ে সমাজসেবায় আরো মনোযোগী হতে চান এই বাংলাদেশী-জার্মান ব্যবসায়ী৷ সূত্র : ডয়েচে ভেলে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa