
সমাবেশে ভুক্তভোগীরা অভিযোগ করেন ফাউন্ডেশনের নামে প্রতারণা, অর্থ আত্মসাত ও জালিয়াতির আশ্রয় নিয়ে সমস্ত অফিস গুটিয়ে নেয়া হয়েছে। তারা পরিচালকের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে।
তাদের ভাষ্যমতে, জলবায়ু পরিবর্তন রোধ ও সমাজসেবার নামে কথিত ‘অরণ্য কেয়ার ফাউন্ডেশন’ ঝিনাইদহের শৈলকূপা, হরিণাকুন্ডুসহ ৩ জেলা থেকে ৫ কোটির বেশি টাকা হাতিয়ে নিয়েছে। গাছের চারা বিতরণ, সেলাই প্রশিক্ষণ ও প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ আর স্বল্প সুদে দীর্ঘ মেয়াদী লোন এবং বয়স্ক ভাতার কথা বলে ইউনিয়নে ইউনিয়নে সদস্য সংগ্রহ আর সঞ্চয় নেয়া হয়।
এ বিষয়ে গণমাধ্যমে তথ্য ভিত্তিক প্রতিবেদন প্রকাশের পর ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট অফিসগুলি আইনগত ব্যবস্থা নিবেন বলে জানানো হলেও এখনো অধরা রয়েছে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালকসহ কর্মকর্তারা।
উল্টো এই চক্রের হোতারা ফাউন্ডেশনের সদস্য ও কর্মচারীদের বিরুদ্ধে মামলার হুমকি ও অভিযোগ করছে। নিবন্ধন বিহীন কথিত অরণ্য কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ার হোসেন রানা এখনো বহাল তবিয়তে রয়েছে।
উল্লেখ্য, সংগঠনটির নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন ওরফে রানা মণ্ডল ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মান্দিয়া গ্রামের মৃত আইজুদ্দিন মণ্ডলের ছেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



