Advertisement
জুমবাংলা ডেস্ক : ভুয়া ওয়ারিশ সনদপত্র জালিয়াতি করে অন্যের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় কুষ্টিয়ার সদর উপজেলার ৯ নম্বর ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাসসহ ৯ জনকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহসিন হাসান এর আদালতে ১১জন অভিযুক্ত উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক দুইজনের জামিন মঞ্জুর করেন। আর ইউপি চেয়ারম্যানসহ ৯জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার ৯ নম্বর ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ও কেরামত আলী, ইউপি সদস্য গঞ্জের মণ্ডলের ছেলে আবুল কাশেম, ঝাউদিয়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে রফকবুল মোল্লা ও বিটু মোল্লা, মিরপুর উপজেলার নগরবাকা গ্রামের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে আরাম, ঈশ্বরদী উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে বাদল, লিয়াকত, কামাল হোসেন ও জামাল।

এই মামলার অপর দুই আসামি ঈশ্বরদী উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল ওয়াহাবের কণ্যাদ্বয় নারগিস এবং রেহেনা খাতুনকে জামিন দিয়েছেন আদালত।

আদালত সূত্রের বরাত দিয়ে বাদীপক্ষের আইনজীবী এ্যাড আজমল হোসেন জানান, কুষ্টিয়ায় সন্ত্রাসী কায়দায় অন্যের জমি জবর দখলের উদ্দেশ্যে ওয়ারিশ সনদ জালিয়াতি করে একটি চক্র নিজেরাই ক্রেতা-বিক্রেতা সেজে অন্যের জমি কেনা-বেচা প্রক্রিয়ায় হাতিয়ে নেয়। জাতীয় পরিচয়পত্র ও ওয়ারিশ সনদ জালিয়াতির এই চক্রের সাথে মোটা অংকের টাকা ভাগাভাগি বা হিস্যার বিনিময়ে সংশ্লিষ্ট দপ্তরের অসাধু সদস্য, রাজনৈতিক প্রভাশালী ও জনপ্রতিনিধিদের প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ার অভিযোগে মামলা করেছেন ক্ষতিগ্রস্ত আশরাফুল আলম নামের এক ব্যক্তি।

কুষ্টিয়া সদর উপজেলার ৯নং ঝাউদিয়া ইউনিয়নের নি:সন্তান মৃত: জাহানারা খাতুন নামে এক ব্যক্তির ওয়ারিশ সনদ জালিয়াতির মাধ্যমে তার দেড় একর জমি দখল করার অভিযোগ স্থানীয় ইউপি চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাসসহ ১১জনের বিরুদ্ধে।

নালিশী মামলাটির তদন্ত কর্মকর্তা তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করেন আদালতে। সেখানে আনীত অভিযোগ প্রাথমিক ভাবে সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালত আসামিদের স্ব-শরীরে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।

রোববার দুপুরে তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন। পরে বিচারক ১১জন অভিযুক্তের মধ্যে নারী দুজনকে জামিন দেন, চেয়ারম্যান ৯জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.