
পাইকারি বিক্রেতা ইসমাইল ৭৫ হাজার টাকা দাম হাঁকেন মাছটির। কিন্তু ক্রেতারা কেউই ৫০ হাজার টাকার বেশি দাম বলেননি। পরবর্তী সময়ে তিনি মাছটি কেটে এক হাজার ৫০ টাকা দরে ৬৮ হাজার টাকায় বিক্রি করেন। এরশাদ হোসেন নামে এক ক্রেতা বলেন, ‘দাম বেশি হলেও এতো বড় মাছ কিনতে পেরে আমি খুশি।’ বিক্রেতা ইসমাইল হোসেন বলেন, ‘ভালো দাম পাওয়ার আশায় অন্য কোথাও না নিয়ে শেরপুরে মাছটি নিয়ে আসি। কিন্তু মাছটি আস্ত কেউ না কেনায় সেটিকে কেটে বিক্রি করি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



