Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি জাল টাকাসহ সরঞ্জাম জব্দ, গ্রেফতার ৩
অপরাধ-দুর্নীতি ঢাকা বিভাগীয় সংবাদ

জাল টাকাসহ সরঞ্জাম জব্দ, গ্রেফতার ৩

By Saiful IslamJuly 23, 20202 Mins Read

জাল টাকাসহ সরঞ্জাম জব্দ, গ্রেফতার ৩

Advertisement
জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলে জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামাদি জব্দসহ তিনজনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল উত্তর (শাখা) গোয়েন্দা পুলিশ। গত বুধবার (২২ জুলাই) রাতে টাঙ্গাইল সদর উপজেলার সদর করটিয়া পূর্বপাড়া অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে টাঙ্গাইলের জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানা।

গ্রেফতারকৃতরা হল, বাসাইল উপজেলার কাশিল বটতলা গ্রামের রবি মিয়ার ছেলে আকাশ মাহমুদ হারেজ (৩০), কাশিল পশ্চিমপাড়া গ্রামের মৃত আজমত খা’র ছেলে আয়নাল খান (৩৫) ও নাকাছিম গ্রামের বানিজ মিয়ার ছেলে রায়হান মিয়া(২০)।

তিনি বলেন, জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি দল মঙ্গলবার রাতে সদর উপজেলার করটিয়া পূর্বপাড়ায় অভিযান চালায়। সেখানে জনৈক সোনা মিয়ার বাসার দ্বিতীয় তলা থেকে ভাড়াটিয়া তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে দুই লাখ ৭৭ হাজার ৫০০ টাকা জাল টাকা (সবগুলোই পাঁচশত টাকার নোট), জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, প্রিন্টার, ইস্ত্রি, পেপার কাটারসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

এদিকে পুলিশ জানায়, তিনজনকে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, আসন্ন কোরবানীর পশুর হাটে চালানোর জন্য তারা জাল টাকার নোট তৈরি করছিল। এ বিষয়ে গত বুধবার রাতে গোয়েন্দা পুলিশের উপপরিদশক মো নুরুজ্জামান বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় এদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, গ্রেফতারকৃত তিনজনকে বৃহস্পতিবার টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

June 23, 2026
আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

June 23, 2026
মাছ ধরার মহোৎসব

যমুনায় নতুন পানিতে মাছ ধরার মহোৎসব, জেলেপাড়ায় সুখের দিন

June 23, 2026

Latest News

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

মাছ ধরার মহোৎসব

যমুনায় নতুন পানিতে মাছ ধরার মহোৎসব, জেলেপাড়ায় সুখের দিন

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa