
জুমবাংলা ডেস্ক : পরিচালক চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যার দিকে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেয়ার পর বাসায় ফেরার পথে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ করার পর তাকে ছেড়ে দেয়া হয়।
ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ জানান, চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারকৃতদের নানা অভিযোগের ভিত্তিতে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। প্রয়োজন হলে আবার জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডাকা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


