Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ জিন্স কামিজ পরা মেয়েটিকে খুঁজছে পুলিশ
ঢাকা বিভাগীয় সংবাদ

জিন্স কামিজ পরা মেয়েটিকে খুঁজছে পুলিশ

By Shamim RezaNovember 2, 20193 Mins Read

25025

Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীর ধানমন্ডিতে জোড়া খুন হওয়া গৃহকর্ত্রী আফরোজা বেগম ও গৃহকর্মী দিতি হত্যার ঘটনায় ওই ফ্ল্যাটের নতুন গৃহকর্মীকে খুঁজছে পুলিশ। ভবনের সিসিটিভি ফুটেজে গৃহকর্মীর সন্দেহজনক চালচলন দেখে আপাতত তাকেই প্রধান অভিযুক্ত ধরে চলছে তদন্ত।

গতকাল শুক্রবার রাতে ধানমন্ডির ফ্ল্যাটে গিয়ে আফরোজা বেগম ও দিতির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তারা হলেন- বাড়ির নিরাপত্তাকর্মী, আফরোজার জামাতা কাজী মনির উদ্দিনের বডিগার্ড বাচ্চু এবং ভবনের ইলেকট্রিশিয়ান বেলায়েত।

ঘটনার তদন্তে ধানমন্ডির ২৮ নম্বর রোডের ২১ নম্বর বাড়ির বাইরের, ভেতরের, সিঁড়ি ও কোরিডরের সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করে দেখা গেছে, মেয়েটি দুপুর ২ টা ২০ মিনিটে ভবনের গেটে আসে। মেয়েটির পরনে ছিল জিন্সের প্যান্ট, কামিজ ও ওড়না। মেয়েটি প্রথমে ভবনের ভেতরে আফরোজা বেগমের ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করছিল। তবে গেটে নিরাপত্তাকর্মী তাকে বাধা দিলে তিনি মোবাইলফোনে একটি কল করেন। পরে ওপর থেকে বাচ্চু এসে তাকে নিয়ে যায়। বিকেল সাড়ে ৫টায় মেয়েটি বের হয়ে যায়। তবে বাচ্চু এর আরো আগেই ভবন থেকে বের হয়ে গিয়েছিল। এ পর্যন্ত মেয়েটির নামপরিচয় কিছুই জানতে পারেনি পুলিশ।

তদন্ত সূত্র বলছে, মেয়েটি বাচ্চুর পূর্ব পরিচিত হতে পারে। তাকে গেটে বাধা দেয়া হলে সে বাচ্চুর মোবাইল নম্বরে ফোন দেন। বাচ্চু নিচে এসে তাকে রিসিভ করে নিয়ে যান।

সূত্র আরও জানায়, পুলিশ হেফাজতে থাকা বাচ্চুর কাছ থেকে মেয়েটির সম্পর্কে কোনো তথ্য পায়নি পুলিশ। জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানিয়েছে, সে ধানমন্ডির একটি দোকান থেকে নিয়মিত পান খেত। ওই পানওয়ালা তাকে একদিন বলেন, যে তার কাছে একটি মেয়ে আছে, মেয়ের জন্য এই বাড়িতে একটি কাজ জোগাড় করে দিতে। তাই বাচ্চু আফরোজাকে ওই মেয়েটিকে নতুন গৃহকর্মী হিসেবে নিয়োগের কথা বলে। আফরোজার সঙ্গে দেখা করতেই মেয়েটির আসার কথা।

বাচ্চু পুলিশের কাছে দাবি করে, গতকালের আগে মেয়েটির সঙ্গে তার দেখা কিংবা কথা হয়নি। তবে এ ঘটনার পর স্থানীয় ওই পানওয়ালাকে আর খুঁজে পাওয়া যায়নি।

তদন্তের বিষয়ে পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল্লাহ হেল কাফী বলেন, ‘তদন্ত চলছে। মেয়েটিকে ধরতে পারলে সব রহস্যের উদঘাটন হবে। আমরা তাকে আটক করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ ঘটনায় মামলা করেননি পরিবারের কেউ। পুলিশ বলছে, পরিবারের লোকজন বলছে তারা রাতে মামলা করবে।

এ ঘটনার পরপরই ঘটনাস্থলে থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। তারা সিঁড়ি, কোরিডর, ঘর, ফ্ল্যাটের দরজা, আলমারির লক ইত্যাদি থেকে আলামত সংগ্রহ করেছে। তারাও পৃথকভাবে তদন্ত করছে বলে জানা গেছে।

শনিবার দুপুরে নিহতদের মরদেহের ময়নাতদন্ত করেছে ঢামেক ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. কবির সোহেল। তিনি সাংবাদিকদের জানান, দুটি মৃতদেহেই গলা কাটাসহ অনেকগুলো ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে।

মর্গ সূত্র জানা যায়, ময়নাতদন্তের সময় তাদের গলায় ধারালো অস্ত্রের পাশাপাশি দুজনের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরীক্ষার জন্য গৃহকর্ত্রীর ভিসেরা ও গৃহকর্মী দিতির হাই ভেজিনাল টিস্যুর নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর আগে দিতি ধর্ষণের শিকার হয়েছে কি না, এই পরীক্ষায় তা জানা যাবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa