Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home জি কে শামীমের হাজার কোটি টাকার সম্পদের অজানা তথ্য
অপরাধ-দুর্নীতি আইন-আদালত জাতীয়

জি কে শামীমের হাজার কোটি টাকার সম্পদের অজানা তথ্য

By Shamim RezaOctober 16, 2019Updated:October 16, 20192 Mins Read
Advertisement

10

জুমবাংলা ডেস্ক : যুবলীগ নেতা পরিচয় দিয়ে দাপটের সঙ্গে ঠিকাদারি করে আসা এস এম গোলাম কিবরিয়া ওরফে জি কে শামীমের সম্পদের তথ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দিয়েছে ব্যাংকসহ ১২টি সংস্থা। এসব সংস্থার কাছ থেকে তাঁর সম্পদের তথ্যসংবলিত দুই হাজার নথি গতকাল মঙ্গলবার সিআইডি পেয়েছে। তদন্তকারীদের ধারণা, তাঁদের হাতে আসা এসব নথিতে জি কে শামীমের হাজার কোটি টাকার বেশি সম্পদের তথ্য  রয়েছে। তাঁরা ওই সব নথি দেখে সম্পদের তালিকা করার কাজ শুরু করেছেন।

জি কে শামীমের সম্পদের পাহাড় : অবৈধ ক্যাসিনো কারবারে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তারের পর জি কে শামীমের নাম আলোচনায় আসে। এরপর গত ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতন থেকে জি কে শামীমকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই দিনই একই এলাকায় তাঁর ব্যাবসায়িক প্রতিষ্ঠান জিকে বিল্ডার্স অ্যান্ড কম্পানি লিমিটেডের কার্যালয়ে র‌্যাব অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ব্যাংকে এফডিআর করে রাখা ১৬৫ কোটি ২৭ লাখ টাকার কাগজপত্র। এর মধ্যে ১৪০ কোটি টাকার এফডিআর শামীমের মায়ের নামে, বাকিটা তাঁর নিজের নামে করা। এ ছাড়া নগদ এক কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা, ৯ হাজার মার্কিন ডলার ও ৭৫২ সিঙ্গাপুরি ডলার উদ্ধার করা হয়। এ ছাড়া আগ্নেয়াস্ত্র ও মদও জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় তাঁর সাত দেহরক্ষীকে। শামীমের বিরুদ্ধে মানি লন্ডারিং, অস্ত্র  ও মাদক আইনে তিনটি মামলা হয়েছে গুলশান থানায়। মানি লন্ডারিং বা অর্থপাচারের মামলাটি তদন্ত করছে সিআইডি। এর মধ্যে তাঁকে চার দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ (রিমান্ড) করা হয়েছে। বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন জি কে শামীম।

সিআইডি সূত্রে জানা গেছে, জি কে শামীমকে জিজ্ঞাসাবাদে পাওয়া তাঁর সম্পদের তালিকা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক, বেসরকারি ব্যাংক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ ১২টি সংস্থার কাছ থেকে দুই হাজার নথি পেয়েছে সিআইডি।

এ বিষয়ে জানতে চাইলে সিআইডির উপমহাপরিদর্শক (ডিআইজি) ইমতিয়াজ আহমেদ গতকাল বিকালে বলেন, ‘আমরা কয়েকটি সংস্থার কাছে জি কে শামীমের সম্পদের তথ্য চেয়েছিলাম। সেখান থেকে তথ্য এসেছে। আমরা এখন এগুলো যাচাই-বাছাই করব।’

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, জি কে শামীমের সম্পদের যে তথ্য এসেছে তাতে তাঁর সম্পদের  পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। সেই সম্পদের কতটা বৈধ কতটা অবৈধ তা তদন্ত করে দেখা হবে। যে সম্পদের তথ্য পাওয়া গেছে সেগুলো এখন তালিকা করে জি কে শামীমের কাছ থেকে পাওয়া তথ্যের সঙ্গে মেলানো হবে। গরমিল পাওয়া গেলে সেসব সম্পদের বিষয়ে জানার জন্য তাঁকে আবারও রিমান্ডে আনা হতে পারে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইসি সচিব

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত : ইসি সচিব

February 6, 2026
তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

February 6, 2026
একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

February 6, 2026
Latest News
ইসি সচিব

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত : ইসি সচিব

তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

কমিশনার

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার

শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

সুযোগ

‘স্বাধীন বাংলাদেশের বাস্তবতায় জামায়াতে ইসলামীকে সমর্থনের সুযোগ নেই’

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগামীকাল ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নীতি

‘ভালো নেতা ও নীতি চাই, অন্যথায় মুক্তি সম্ভব নয়’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.