Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার জীবন বাঁচাতে দলে দলে বাড়ি ছাড়ছে ফিলিস্তিনিরা
আন্তর্জাতিক স্লাইডার

জীবন বাঁচাতে দলে দলে বাড়ি ছাড়ছে ফিলিস্তিনিরা

By Hasan Majorমে 15, 2021Updated:মে 15, 20212 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: গত সোমবার থেকে গাজা উপত্যকায় ইসরায়েল দখলদার বাহিনীর অব্যাহত বিমান হামলা ও অভিযানের মুখে আতঙ্কে জীবন বাঁচাতে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা। এখন পর্যন্ত প্রায় ১০ হাজার ফিলিস্তিনি নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ি ছেড়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত কয়েকদিনে ফিলিস্তিনে যত হামলা চালানো হয়েছে তার ৯৫ শতাংশই ছিল আকাশপথে বা জঙ্গি বিমান হামলা। স্থানীয় ফিলিস্তিনিরা বলছে, ইসরায়েলি বাহিনীর হামলার অধিকাংশ লক্ষ্যবস্তু আবাসিকভবনগুলো। বোমা হামলা ছাড়াও ইসরায়েলি জঙ্গি বিমান থেকে আবাসিকভবন লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। ফলে প্রাণ বাঁচাতে বাড়ি ছাড়ছেন তারা।

এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা জানায়, করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও জীবন বাঁচাতে নিজেদের বাড়ি ছেড়ে স্কুল, মসজিদ ও অন্যান্য স্থানে আশ্রয় নিচ্ছে ফিলিস্তিনিরা। এসব স্থানে পর্যাপ্ত পানি, খাবার, স্বাস্থ্যসেবার কোনো ব্যবস্থা নেই। নেই স্বাস্থ্যবিধি মানার কোনো উপায়। হাসপাতালগুলোর বেশ কিছু সেবা ও সুপেয় পানি যোগান বিদ্যুতের ওপর নির্ভর করে। যেটা আসে মূলত জ্বালানি তেল থেকে। আগামী রবিবারের মধ্যে ওই এলাকায় জ্বালানি তেলে সংকট দেখা দেবে।

এমন অবস্থায় ইসরায়েলি কর্তৃপক্ষ এবং ফিলিস্তিন গ্রুপগুলোকে অবিলম্বে সেখানে জাতিসংঘ এবং এর মানবিক অংশীদারদের জ্বালানি, খাদ্য ও চিকিত্সা সেবা সরবরাহ করতে এবং মানবিক কর্মী মোতায়েনের অনুমতি দেবে বলেও জানিয়েছে জাতিসংঘ।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। গত সোমবার থেকে এ অঞ্চলে একের পর এক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি জঙ্গি-বিমান। পাশাপাশি এবার স্থল আক্রমণ শুরু করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। গত বৃহস্পতিবার স্থানীয় রাত থেকেই আকাশপথের পাশাপাশি স্থলপথেও হামলা চালানো হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরায়েলি বোমা হামলায় এখন পর্যন্ত ৩১ শিশু ও ২০ নারীসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬ জনে। আজও নতুন করে ১৩ জন ফিলিস্তিনি নিহত হন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৯২০ ফিলিস্তিনি।

জানা যায়, ইসরায়েলে হওয়া ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে শুক্রবার বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। ৪০ মিনিট ধরে চলা এ হামলায় নতুন করে আরও নিহতদের মধ্যে তাদের মধ্যে এক মা ও তার তিন শিশু ছিলেন। ধ্বংসস্তূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুন 10, 2026
গুজব

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব প্রসঙ্গে মুখ খুললেন নির্মাতা

জুন 10, 2026
তেলের দাম

ফের বাড়ল তেলের দাম

জুন 10, 2026
Latest News
জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

গুজব

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব প্রসঙ্গে মুখ খুললেন নির্মাতা

তেলের দাম

ফের বাড়ল তেলের দাম

গৃহকর্মী নেবে না

যেসকল দেশ থেকে গৃহকর্মী নেবে না কুয়েত

গ্রেপ্তার

জামিনে মুক্তির পর কারাফটকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

দাম ফের বাড়ল

বিশ্ববাজারে তেলের দাম ফের বাড়ল

বড় ব্যবধানে জয়

বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

পারফরম্যান্সে

শাকিরাকে দিয়ে শুরু, লিসার পারফরম্যান্সে শেষ উদ্বোধনী অনুষ্ঠান

ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

সঙ্গে থাকব

মমতা দিদি যতদিন বেঁচে আছেন, তার সঙ্গে থাকব: দেব

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa