
হং দেখেন বৃদ্ধের মূত্রথলিতে প্রায় ১ লিটার প্রস্রাব জমা হয়ে আছে। কিন্তু তা স্বাভাবিক নিয়মে বের হতে পারছে না। প্রস্রাবের পরিমাণ আরো বাড়লে মূত্রথলি ফেটে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাতে রোগীর মৃত্যু হতে পারে। রোগীর জীবন বাঁচাতে ডা. হং দ্রুত বিমান থেকে একটি খালি ওয়াইনের বোতল এবং ক্যাথিটার (পাইপ) জোগার করেন। এক বিমানকর্মীকে বলেন বোতলটি ধরে থাকতে। এরপর পাইপটি ওই বৃদ্ধের পুরুষাঙ্গে প্রবেশ করিয়ে পাইপের অন্যমুখ ধরে চুষতে থাকেন। এতে বৃদ্ধের মূত্রথলি থেকে ক্রমশ পাইপ দিয়ে প্রস্রাব বেরিয়ে আসতে থাকে। এভাবে ৩৭ মিনিটে মূত্রাশয় থেকে প্রায় ৮০০ এমএল প্রস্রাব পাইপের মাধ্যমে চুষে বের করে আনেন তিনি। ফলে জীবন রক্ষা সম্ভব হয় ওই যাত্রীর। পরে বিমানটি অবতরণের পর তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। কোনো কিছুর পরোয়া না করে এভাবে মুখ দিয়ে টেনে প্রস্রাব বের করে জীবন বাঁচানোয় ডা. হংকে বাহবা জানিয়েছেন অনেকেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



