Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক জুয়াতে ১৫ কোটি টাকা খোয়ানোর গল্পটা শোনাবেন তিনি
আন্তর্জাতিক

জুয়াতে ১৫ কোটি টাকা খোয়ানোর গল্পটা শোনাবেন তিনি

By Saiful IslamSeptember 15, 20243 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ডমিনিক মাতেও নামটা এখন আর পরিচিত নয়। সাবেক লিভারপুল ডিফেন্ডার খেলা ছেড়েছেন ১৫ বছর আগে। এর বহু আগ থেকেই অবশ্য মানুষের মন থেকে হারিয়ে গেছে তিনি। ২০১৫ সালে হঠাৎ আবার আলোচনায় ফিরেছিলেন, কারণ দেউলিয়া ঘোষণা করা হয়েছিল তাঁকে।

জুয়াতে ১৫ কোটি টাকা খোয়ানোর গল্পটা শোনাবেন তিনি

Advertisement

নিজের ভুল যেন আর কেউ না করে সেটা চাচ্ছেন সাবেক স্কটিশ ডিফেন্ডার। বাজি ও জুয়ার ক্ষতি প্রতিরোধ বিশেষজ্ঞ এপিক গ্লোবাল সল্যুশনের সঙ্গে যুক্ত হয়ে বাজি ও জুয়ার নেশা সম্পর্কে সচেতন করতে নেমেছেন। সবাইকে শোনাতে চাইছেন, কীভাবে ১৫ কোটিরও বেশি টাকা তিনি খুইয়েছেন এ নেশায়।

জুয়ার নেশাটা খেলোয়াড়ি জীবনেই ছিল। ১৯৯৩ সালে রেড ডেভিলের জার্সিতে অভিষেকের পর অ্যানফিল্ডের ক্লাবের হয়ে ১৫৫ বার মাঠে নেমেছিলেন। ২০০০ সালে লিডস ইউনাইটেডের কাছে তাঁকে যখন ৪৭ লাখ ৫০ হাজার পাউন্ডে বিক্রি করা হলো, তখনা ক্যারিয়ারের মধ্যগগনে।

২৬ বছর বয়সী নতুন ক্লাবে যোগ দেওয়ার সময় দেওয়া বাধ্যতামূলক মেডিক্যাল টেস্টে ফেল করেন। তবু দলবদলে সমস্যা হয়নি, বয়সটা পক্ষে ছিল। লিডসে ভালোই খেলেছেন, অধিনায়কও হয়ে গিয়েছিলেন। কিন্তু তাঁর সময়েই লিডসের অবনমন হয়। সেখানে চার বছর কাটিয়ে যখন দল ছাড়লেন, এরপর চোট হানান দিল। ক্যারিয়ারের শেষদিকে ব্ল্যাকবার্ন রোভার্স ও স্টোক সিটির হয়ে যতটা না মাঠে ছিলেন, তার চেয়ে বেশি খেলেন সাইড বেঞ্চে।

চোটগ্রস্ত এই সময় আর অবসরের পরই জুয়ার নেশাটা জেঁকে বসে। ২০১৫ সালে দেউলিয়া ঘোষণার সময় স্বীকার করেন ১০ লাখ পাউন্ডের বেশি টাকা তিনি জুয়ায় হারিয়েছেন। একবার শুধু একটি ঘোড়দৌড়েই ২ লাখ পাউন্ডের বাজি ধরেছিলেন। বিস্ময়ের ব্যাপার, সেবার ভাগ্য পক্ষে ছিল।

নিজের ভুলের জন্য অনুতপ্ত মাতেও চান অন্যরা তাঁর গল্প থেকে শিক্ষা নিক। ইকো-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছে, ‘আমার মনে হয়েছে আমার গল্প বলার এটাই ভালো সময়। এপিক আমার সঙ্গে যোগাযোগ করেছে, আর ওরা যেভাবে কাজ করে সেটা আমার দারুণ লাগে। আমি ভাবলাম, বিভিন্ন বয়সের অনেক মানুষকে হয়তো সাহায্য করতে পারব। যেহেতু আমার নিজের এই সমস্যা ছিল, আমি হয়তো সঠিক ব্যক্তি হব এ কাজে। ’

গত কয়েক বছরে বেশ কিছু পরিচিত মুখ ফুটবল নিয়ে বাজি ধরার কারণে শাস্তি পেয়েছেন। নিউক্যাসলের সান্দ্রো টোনালি অবশেষে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন। এর আগে ইভান টনি, আন্দ্রোস টাউনসেন্ড, ড্যানিয়েল স্টারিজ, কিয়েরেন ট্রিপিয়ারের মতো ফুটবলাররাও ফুটবল নিয়ে বাজি ধরেছেন।

মাতেওর ধারণা, শুধু এই ফুটবলাররা নন, আরও অনেকেই বিভিন্ন ধরনের বাজির নেশার শিকার, ‘এটা কীভাবে আমাকে প্রভাবিত করেছে, এবং আমার অবস্থা কেন এমন হয়েছিল তা নিয়ে কথা বলতে চাই আমি। আমি জানি আমাদের ধারণার চেয়েও অনেক বেশি কিছু হচ্ছে। তরুণ ফুটবলার ও ক্রীড়ার অন্য তরুণদের খুব সহজে প্রভাবিত করা যায়। আর এখন ফুটবলে যে পরিমাণ টাকা, তাতে পরিস্থিতি আরও খারাপ। এত টাকা পায় যে নিয়ন্ত্রণ করতে পারে না।’

এ কারণেই নিজের ভুল থেকে পাওয়া শিক্ষাটা ছড়িয়ে দিতে চান মাতেও, ‘আমি য পরিমাণ অর্থ হারিয়েছি সেটা বিশাল এবং আমি এ নিয়ে লজ্জিত। এবং এটা আমার পরিবার ও ছেলেমেয়ের যে অবস্থা করেছে তাতেও লজ্জিত। এ লজ্জা আমার নিজের দেওয়া। আমি তাই অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের কিছু শেখাতে চাই, যদি আমাকে সে সুযোগ দেওয়া হয়।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

July 16, 2026
IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

July 16, 2026
ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

July 16, 2026

Latest News

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa