জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২ র‌্যাফেল ড্রতে প্রথম পুরস্কার ১০ লাখ টাকা পেয়েছেন মিরপুর-১৪ নম্বরের বাসিন্দা মো. আবদুল কুদ্দুস। শনিবার (১৯ মার্চ) রাতেই প্রথম পুরস্কার ১০ লাখ টাকা বিজয়ী আবদুল কুদ্দুসের হাতে চেক তুলে দেন বাজুসের ফাস্ট ভাইস-প্রেসিডেন্ট গুলজার আহমেদ ও ট্রেজারার উত্তম বণিক।

Advertisement

১০ লাখ টাকা পুরস্কার পেয়ে আনন্দিত আবদুল কুদ্দুস অনুভূতি প্রকাশ করে বলেন, প্রথমে ১০ লাখ টাকা পাওয়ার খবর ফোনে পেয়ে বিশ্বাস হচ্ছিল না। তবে পুরস্কারের টাকা নিতে এসে বিশ্বাস হলো যে সত্যিই আমি ১০ লাখ টাকা বিজয়ী হয়েছি।

এছাড়াও ৫ লাখ টাকা বিজয়ী হলেন- ০২৪৭১, ১ লাখ টাকা বিজয়ী ১০ জন হলেন-০৩৫৫১, ০০৪৭৮, ০৪০৪৩, ০৩০৯৯, ০৪৭৮৪, ০১১০৭, ০৪২৮৭, ০৩৫০৭, ০২০৭১, ০০৯২৫।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ২ নম্বর হলে শনিবার রাতে ব্যাপক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনের বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২।

হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে দেশে প্রথমবারের মতো সোনার গহনা প্রদর্শনীর আয়োজন করে দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শনিবার রাতে সমাপনী অনুষ্ঠানে র‌্যাফেল ড্র ছাড়াও ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফ্যাশন শো, র‌্যাফেল ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর, সাবেক সভাপতি ডা. দিলীপ রায়, ট্রেজারার উত্তম বণিক প্রমুখ।

অনুষ্ঠানে ফ্যাশন শোতে অংশ নেয় অলঙ্কার নিকেতন, আপন জুয়েলার্স, ফেন্সি জুয়েলার্স, জায়া গোল্ড ও জরোয়া হাউস।

তিন দিনের জুয়েলারি এক্সপোতে সেরা স্টলের পুরস্কার পেয়েছে- আমিন জুয়েলার্স, জরোয়া হাউস, পার্ল ওয়েসিস, ড্রিমস ইনস্ট্রুমেন্ট টেক, গোল্ডেন ওয়ার্ল্ড।

এক্সপোতে মোট ৬৫টি স্টল অংশ নিয়েছিল। দেশ-বিদেশের ক্রেতা-বিক্রেতারা এতে অংশ নেন। এক্সপোর মাধ্যমে দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্যনতুন ডিজাইনের অলংকারের পরিচিতি ঘটেছে জানিয়েছেন আয়োজকরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.