Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক জেরুজালেমে ফের তীব্র সংঘর্ষ, শিশুসহ আহত ৯০
আন্তর্জাতিক

জেরুজালেমে ফের তীব্র সংঘর্ষ, শিশুসহ আহত ৯০

By Hasan MajorMay 10, 20212 Mins Read

জেরুজালেমে ফের তীব্র সংঘর্ষ, শিশুসহ আহত ৯০

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমে ইসরায়েলের পুলিশের সঙ্গে ফিলিস্তিনের বিক্ষোভকারীদের তীব্র সংঘর্ষ হয়েছে। প্রায় তিন ধরে সংঘর্ষ চলেছে। আহত হয়েছেন প্রায় ৯০ জন। এর মধ্যে বেশ কিছু শিশুও আছে বলে মানবাধিকার সংগঠনগুলি জানিয়েছে।

সংঘর্ষের জেরে জেরুজালেম সংলগ্ন অঞ্চল থেকে ফিলিস্তিনিদের উৎখাত করার যে মামলার শুনানি সোমবার হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। খবর রয়টার্স, ডিপিএ ও এএফপি’র।

জেরুজালেম নিয়ে ইসরায়েলের ইহুদিদের সঙ্গে ফিলিস্তিনের মুসলিমদের সংঘাত বহুদিনের। ওই অঞ্চলটি কাদের, তা নিয়েই সংঘাত। ইসরায়েল বেশ কিছুদিন আগেই জানিয়েছিল, জেরুজালেমের পার্শ্ববর্তী অঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়া হবে। সেই মোতাবেত উৎখাত করার নোটিশও জারি হয়েছিল। যা নিয়ে মামলা হয়। সোমবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। বিশেষজ্ঞদের ধারণা, মামলায় ইসরায়েলের পক্ষে রায় হতো।

শুক্রবার রাত থেকেই এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন ফিলিস্তিনের আন্দোলনকারীরা। বিক্ষোভ দমন করতে সেখানে পৌঁছায় ইসরায়েলের পুলিশ। রোববার বিকেলের পর থেকে বিক্ষোভ চরম আকার ধারণ করে। পাল্টা আঘাত করে ইসরায়েলের পুলিশও। তাতে দুই পক্ষই আহত হয়েছে। ইসরায়েলের পুলিশের তরফে জানানো হয়েছে, বেশ কিছু পুলিশ অফিসার আহত হয়েছেন। অন্যদিকে বহু বিক্ষোভকারী আহত হয়েছেন। ইউনিসেফ সহ একাধিক মানবাধিকার সংগঠন জানিয়েছে, ইসরায়েলের পুলিশের আক্রমণে একাধিক শিশুও আহত হয়েছে। তার মধ্যে এক বছরের শিশুও আছে। ঘটনার পর উত্তেজনা কমাতে আদালতের শুনানি বাতিল করা হয়।

ইসরায়েলের সরকার জানিয়েছে, গাজা থেকে হামাস দুইটি রকেট ছোড়ে জেরুসালেম লক্ষ্য করে। তাতেও বেশ কিছু মানুষ আহত হয়েছেন। ক্ষয়ক্ষতিও হয়েছে। হামাসের পাল্টা দাবি, ইসরায়েলের পুলিশ নির্বিচারে রবার বুলেট ছুড়েছে।

এত কিছু সত্ত্বেও ইসরায়েল পুলিশের মুখপাত্র এলি লেভি জানিয়েছেন, সোমবার জেরুজালেম ডে প্যারেড বন্ধ রাখার কোনো পরিকল্পনা তাদের নেই। এই দিন জাতীয়বাদী ইসরায়েলিরা জেরুসালেমে প্যারেড করে। যা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরির যথেষ্ট সম্ভাবনা আছে।

গোটা ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ। দ্রুত সমস্যার সমাধানের দাবি করা হয়েছে। ইসরায়েল যাতে উত্তেজনা প্রশমনের ব্যবস্থা করে, তাও দাবি করা হয়েছে।

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

June 25, 2026
বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

June 25, 2026
বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

June 24, 2026

Latest News

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa