4

Advertisement
জুমবাংলা ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত ঘেঁষা করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে জেলের জালে মাছের বদলে এক আস্ত অজগর ধরা পড়েছে। স্থানীয়রা ধারণা করছেন ভারত থেকেই নদী ধরে আসতে পারে এই অজগরটি। লম্বায় প্রায় সাড়ে সাত ফুট দীর্ঘ সাপটি দেখতে ভিড় জমায় বিভিন্ন বয়সী মানুষ।

পঞ্চগড় বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মধ্যরাতে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মুর্খাগছ এলাকায় ভারতীয় সীমান্ত ঘেঁষা করতোয়া নদীতে মাছ ধরতে যান ওই এলাকার আসাদুল ও জাহিরুল। একপর্যায়ে নদীতে জাল ফেললে বড় কিছু আটকা পড়েছে বলে টের পান তারা। তারা মনে করেন বড় মাছ ধরা পড়েছে। কিন্তু জাল তুলার পর দেখে চোখ কাপালে। মাছের বদলে আস্ত অজগর উঠে এসেছে। পরে তারা অজগরটি বাড়ি নিয়ে এসে দড়ি দিয়ে বেঁধে রাখেন। শুক্রবার সকালে ওই অজগর দেখার জন্য আশপাশের লোকেরা আসতে থাকে। খবর দেয়া হয় তেঁতুলিয়া মডেল থানায়। তেঁতুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বন বিভাগে খবর দেয়। খবর পেয়ে পঞ্চগড় বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে আসে।

অল্প বয়সী অজগরটিকে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে রাখা হবে বলে জানিয়েছেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রুহুল আমিন। তিনি জানান, স্থানীয় জেলেদের জালে ওই অজগরটি আটকা পড়ে। সীমান্ত নদী হওয়ায় অজগর সাপটি ভারত থেকে বাংলাদেশে এসেছে বলে আমরা ধারণা করছি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.