
সূত্র জানায়, কলমাকান্দার বামনগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে মাসুম বিল্লাহ (২৭) শনিবার করোনার ওষুধ বিক্রি করছিলেন খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বাজারে। নানারকম প্রচারণায় উপস্থিত মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালান তিনি। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।
দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত মাসুম বিল্লাহকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৪ ধারায় তাকে সাজা দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কলমাকান্দা থানার ওসি মাজহারুল করিমসহ পুলিশ সদস্যরা। পরে সাজাপ্রাপ্ত মাসুম বিল্লাহকে কারাগারে পাঠানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



