Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক জোরদার হচ্ছে চীন-রাশিয়া-ইরানের সহযোগিতা : থাকবে আফগানিস্তানের পাশে
আন্তর্জাতিক

জোরদার হচ্ছে চীন-রাশিয়া-ইরানের সহযোগিতা : থাকবে আফগানিস্তানের পাশে

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 19, 2021Updated:August 19, 20212 Mins Read

জোরদার হচ্ছে চীন-রাশিয়া-ইরানের সহযোগিতা : থাকবে আফগানিস্তানের পাশে

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিং পিঙএর সঙ্গে টেলিফোনালাপে বলেছেন, ওই দুই দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বিস্তার ইরানের নতুন সরকারের পররাষ্ট্র নীতিতে অগ্রাধিকার পাবে। খবর পার্সটুডে’র।

আলাদা আলাদা টেলিফোনালাপে তিন দেশের শীর্ষ নেতারাই দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা বিস্তারের পাশাপাশি আফগানিস্তানের পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছেন। চীনা প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনালাপে ইরানের প্রেসিডেন্ট রায়িসি বলেছেন, পররাষ্ট্র ক্ষেত্রে চীনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা বিস্তারকে ইরানের সরকার সবসময়ই অগ্রাধিকার দিয়ে এসেছে। আফগানিস্তানে নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় ইরান চীনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে প্রেসিডেন্ট রাইসি জানান।

এর আগে ইরানের প্রেসিডেন্ট রাইসি ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমির সঙ্গে টেলিফোনালাপে বলেছেন, দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক সহযোগিতা বিস্তারের জন্য শক্তিশালী, স্বাধীন, ঐক্যবদ্ধ, নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ ইরাক গঠন জরুরি।

পর্যবেক্ষকরা বলছেন, চীন, রাশিয়া ও ইরাকের শীর্ষ নেতাদের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের আলোচনায় ইরানের নতুন সরকারের পররাষ্ট্র নীতিতে অগ্রাধিকারযোগ্য বিষয়গুলো বিশেষ করে প্রতিবেশী ও এ অঞ্চলের গুরুত্বপূর্ণ ও বৃহৎ দেশগুলোর ব্যাপারে তেহরানের অবস্থান ফুটে উঠেছে। বাস্তবতা হচ্ছে, ইরান, রাশিয়া ও চীন সমগ্র এ অঞ্চলের প্রভাবশালী তিনটি দেশ এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই তিন দেশের অভিন্ন স্বার্থ রয়েছে। তিন দেশই বিশ্বব্যাপী মার্কিন একাধিপত্য ও মোড়লিপনাসূলভ আচরণের বিরোধী। মার্কিন স্বেচ্ছাচারী কর্মকাণ্ড এ অঞ্চলসহ সারা বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে আছে। এ অবস্থায় ইরান, চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা জোরদার বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইরানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক হানিফ গাফফারি ইরান, চীন ও রাশিয়ার মধ্যকার সহযোগিতার গুরুত্ব তুলে ধরতে গিয়ে বলেছেন, ‘আন্তর্জাতিক বিষয়ে এই তিন দেশই অভিন্ন নীতি পোষণ করে এবং আফগানিস্তানসহ সন্ত্রাসবাদ বিষয়ে মার্কিন নীতির তীব্র বিরোধী’।

আফগানিস্তানের বর্তমান ঘটনাবলী এ অঞ্চলের প্রতিবেশী সব দেশের জন্য গুরুত্বপূর্ণ। যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠা ওই দেশটির জনগণের বহু দিনের দাবি। তাই ইরান, চীন ও রাশিয়া সম্মিলিতভাবে এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের টেলিফোনালাপে এ বিষয়টি ব্যাপক গুরুত্ব পেয়েছে।

অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, একদিকে সিরিয়ায় দায়েশ বা আইএস জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ইরান ও রাশিয়ার গঠনমূলক সহযোগিতা অন্যদিকে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় ইরান ও চীনের সহযোগিতা ইতিবাচক প্রভাব ফেলেছে। তাই এই তিন দেশের ঐক্যবদ্ধ অবস্থান ও ঘনিষ্ঠ সহযোগিতা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa