জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূলীয় এলাকায় জোয়ারের পানিতে ভেসে এসেছে অর্ধশতাধিক মহিষ। মঙ্গলবার দুপুরে এই মহিষগুলো উদ্ধার করে পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দাসহ শিপইয়ার্ডের মালিকরা। পরে পুলিশ মহিষ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। তাদের ধারণা, ঝড় ও জলোচ্ছ্বাসের প্রভাবে মহিষগুলো উপকূলীয় কোন ডেইরি ফার্ম অথবা চর এলাকা থেকে জোয়ারের পানিতে ভেসে এসেছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে জোয়ারে পানিতে উপজেলার সোনাইছড়ি ও কমিরা ইউনিয়নের বিভিন্নস্থানে ভেসে আসে মহিষগুলো। ৪/৫টি শিপইয়ার্ডের কর্মচারীরা ও স্থানীয় ব্যক্তিরা মহিষগুলো উদ্ধার করে। পরে পুলিশকে খবর দেন তারা।
মহিষ

Advertisement

সীতাকুণ্ডের কুমিরা মাদার স্টিল শিপইয়ার্ডের মালিক মাস্টার আবুল কাসেম বলেন, জোয়ারের পানিতে ভেসে আসা কয়েকটি মহিষ উদ্ধার করে জিম্মায় রাখা হয়েছে। এলাকাবাসীও কয়েকটি মহিষ উদ্ধার করেছে।

সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমেদ বলেন, চারটি ইয়ার্ডে প্রায় অর্ধশত মহিষ জোয়ারের পানিতে ভেসে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

তিনি বলেন, ইউপি সদস্য ইয়াকুব আলী ও মাহবুব আলম মহিষগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। স্থানীয়দের মধ্যে অনেকে মহিষ নিয়ে লুকোচুরি খেলার চেষ্টা করছে। এর আগেও কয়েক বছর আগে কয়েকটি মহিষ জোয়ার পানিতে ভেসে এসেছিল। সেগুলো উদ্ধার করে নির্দিষ্ট তথ্যের মাধ্যমে মহিষের মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে , মহিষগুলো সন্দ্বীপ ও উরকিরচর এলাকা থেকে ভেসে আসতে পারে।

সীতাকু- মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, মহিষগুলো সংরক্ষণ করা হবে। যারা মালিকানা দাবি করবে তাদের উপযুক্ত প্রমাণ দিয়ে মহিষগুলো নিয়ে যেতে পারবে।

এক জোড়া থেকে বছরে জন্ম ৩ হাজার ইঁদুর!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.