
এরপরই সতর্কমূলক ব্যবস্থা নিয়েছেন তিনি। নিজেকে একা করে ফেলেছেন সবার কাছ থেকে। মঙ্গলবার তিনি করোনা পরীক্ষার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন। খবর এনডিটিভির
এদিকে দিল্লিতে শপিং মল থেকে রেস্তোরাঁ এবং ধর্মস্থান খুলে যাচ্ছে সোমবার থেকে। তবে বন্ধ থাকছে ব্যাঙ্কোয়েট এবং হোটেল। করোনা ভাইরাসের জন্য দু’মাসের লকডাউন কেটে যাওয়ার পর রোববার এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
একটি অনলাইন বার্তায় তিনি জানান, আগামীদিনে নভেল করোনা ভাইরাসের চিকিৎসার জন্য হোটেল এবং ব্যাঙ্কোয়েটকে হাসপাতাল হিসেবে ব্যবহার করা হতে পারে। তাই এসব জায়গা বন্ধ থাকছে। আর কেন্দ্রের গাইডলাইন মেনে শপিং মল, রেস্তোরাঁ এবং ধর্মীয়স্থান সোমবার থেকে খুলে যাচ্ছে। অবশ্য কেন্দ্রের এবং গবেষকদের গাইডলাইন মেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরতে হবে বলেও জানানো হয় অনলাইন বার্তায়।
৩০ মে কেন্দ্র জানিয়েছে, জুনের ৮ তারিখ থেকে আনলক-১ শুরু হচ্ছে। শুধু তাই নয়, লকডাউনের নিয়মেও থাকবে শিথিলতা।
বয়স্কদের উদ্দেশে কেজরিওয়ালের আহ্বান, তাদের জন্য করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। তাই তাদের ঘরেই থাকা উচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



