গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের জয়দেবপুরে ট্রেনে কাঁটা পড়ে যোগেন্দ্র চন্দ্র রায় (৬৫) নামে নীলফামারির সাবেক স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের পাশে এ ঘটনা ঘটে। নিহত যোগেন্দ্র চন্দ্র নীলফামারি সদরের থানাপাড়া এলাকার ভেলসা রায়ের ছেলে।

তিনি গাজীপুর মহানগরের মাধববাড়ি এলাকায় স্বপরিবারে বসবাস করতেন এবং একটি আশাপূর্ণ মাল্টি পারপাস কো-অপারেটিভ প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার ছেলে নিকুচি বল্লব রায় তমাল গাজীপুর ডায়াবেটিস সেন্টারের একজন চিকিৎসক।

জয়দেবপুর রেলওয়ে জংশনের সহকারী উপপরিদর্শক (এএসআই) সান মং মারমা জানান, শনিবার বিকেল পৌনে ৫টার দিকে জয়দেবপুর জংশনের উত্তর পাশে প্লাটফর্মের রেলপথ পার হওয়ার সময় রাজশাহীগামী চাপাই এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এ সময় তার দুটি পা হাটুর ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উদ্ধার করে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.