Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জয়পুরহাটে কোরবানির জন্য দেড় লাখ পশু মজুদ
জাতীয় বিভাগীয় সংবাদ

জয়পুরহাটে কোরবানির জন্য দেড় লাখ পশু মজুদ

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 12, 2021Updated:July 12, 20213 Mins Read
জয়পুরহাটে কোরবানির জন্য দেড় লাখ পশু মজুদ
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: জয়পুরহাট জেলায় এবার এক লাখ পশুর চাহিদা নির্ধারণ করা হলেও কোরবানীর জন্য  উপযুক্ত পশু মজুদ রয়েছে  ১ লাখ ৫১ হাজার ২৩৫টি। করোনা পরিস্থিতির কারণে পশুর হাটবাজারগুলো বন্ধ থাকলেও গ্রামে ঘুরে ঘুরে সাধারণ ক্রেতা ও দেশের  বিভিন্ন এলাকা থেকে আগত পাইকাররা তাদের পছন্দ মতো গুরু ছাগল কিনছেন। আবার অনলাইনেও কোরবানীর পশু কেনা বেচা হচ্ছে।  দেশে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা উদযাপন করা  হবে আগমী ২১ জুলাই।

জেলা প্রািণ সম্পদ দপ্তর সূত্র বাসস’কে জানায়, জয়পুরহাট জেলায় ছোট বড় মিলে জেলায় ১১ হাজার ৬৮৪ টি পশুর খামার রয়েছে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে এক লাখ পশু কোরবানী করা  হবে এমন টার্গেট নির্ধারণ করা হলেও খামারে বর্তমানে পশু মজুদ রয়েছে  ১ লাখ ৫১ হাজার ২৩৫টি । এরমধ্যে রয়েছে গরু ৬৪ হাজার ১৩০ টি, মহিষ ১৭৮ টি, ছাগল ৬৭ হাজার ২৮৪ টি ও ভেড়া রয়েছে ১৯ হাজার ৬৪৩ টি। যা দিয়ে জেলার কোরবানীর চাহিদা মিটিয়ে প্রায় ৫১ হাজারের বেশি পশু দেশের বিভিন্ন  এলাকায় সরবরাহ করা সম্ভব হবে।খামার গুলোতে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে মোটাতাজা করণ কর্মসূিচর আওতায় পশু লালন-পালন করা হয়ে থাকে। ছোট বড় মিলে জেলায় ২২ টি পশুর হাট থাকলেও করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারের করোনা প্রাদুূর্ভাব রোধ কর্মসূিচর আওতায় বর্তমানে পশুরহাট গুলো বন্ধ রয়েছে। এ অবস্থায় জেলা প্রাণি সম্পদ বিভাগ ৫ টি অনলাইন প্লাট ফর্মের মাধ্যমে পশু কেনা বেচার উদ্যোগ গ্রহণ করেছে। গ্রামীণ পর্যায়ে গরু-ছাগলের খামার তৈরিতে সরকারের নানামূখী আয় বর্ধন মূলক কর্মসূিচ বাস্তবায়নের  ফলে সাধারণ মানুষ এখন অভাবকে দূরে ঠেলে দিয়ে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন গরু-ছাগলের খামার করে। স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশন’ দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ কর্মসূচির আওতায় এবার ৫৭ কোটি টাকা ঋণ সুবিধা প্রদানের পাশাপাশি  ঢাকাতে অনলাইনের মাধ্যমে ৩৩ টি গরু ও ৫০ টি ছাগল বিক্রির ব্যবস্থা করেছে বলে জানান, সহকারী পরিচালক (প্রাণি সম্পদ বিভাগ) ওবাইদুল ইসলাম।  করোনা পরিস্থিতির কারনে কোরবানীর পশুর হাট বন্ধ থাকলেও  ঢাকা, চট্রগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা  থেকে আগত কিছু গরুর পাইকার স্থানীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় গ্রামে ঘুরে ঘুরে কোরবানীর পশু কিনছেন বলে জানান, জেলা খামার মালিক সমিতির সভাপতি শাদমান আলিফ মিম রায়হান জয়। এবার ছোট ও মাঝারী সাইজের গরুর চাহিদা বেশী কিন্তু  বড় জাতের ফ্রিজিয়ান গরু নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয়  খামারীরা বলেও জানান তিনি। জেলার পাঁচবিবি উপজেলার বনখুর  গ্রামের শাদমান আলিফ মিম রায়হানের ’অরণ্য এগ্রো’ খামার ঘুরে দেখা যায় সেখানে ২৮ টি গরু রয়েছে কোরবানীর উপযুক্ত। এরমধ্যে কালাপাহাড় নামে ফ্রিজিয়ান জাতের একটি গরু রয়েছে যার ওজন প্রায় ৯৮৬ কেজি।  দাম  ৬ লাখ টাকা দাম ধরা হলেও বাইরের ক্রেতারা দাম করেছেন ৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানান তিনি। কালাই উপজেলার দুরঞ্জ মহল্লার সৌখিন খামারী আমিরুল ইসলাম  গরুর নাম রাখেন ’স¤্রাট’। ওজন ৩২ মণ দাম হাকছেন ১২ লাখ টাকা। তিন বছর ধরে লালন পালন করে এখন তিনি লোকসানের মুখে। সখ ছিল ঢাকা গাবতলী হাটে এই গরু বিক্রি করবেন কিন্তু লকডাউনে সম্ভব না হওয়ায় তিনি চিন্তিত। করোনা ভাইরাস সংক্রমণ রোধে পশুর হাট বন্ধ থাকলেও  অনলাইন প্লাটফর্মের মাধ্যমে কোরবানীর পশু কেনাবেচার উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি দেশের অঞ্চলের পাইকাররা গ্রামে ঘুরে পছন্দ মতো পশু কিনছেন বলে জানান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মাহফুজুর রহমান। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

June 23, 2026
যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

June 23, 2026
Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

June 23, 2026

Latest News

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

Bus

বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

আওয়ামী লীগ

‘সবার ডিমেনশিয়া হলে হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে’

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa