
Advertisement
মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ওই মাইক্রোবাসটিতে কতজন যাত্রী ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খান মামুন জানান, ঝড়ের কারণে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনের তার ছিঁড়ে একটি মাইক্রোবাস নদীতে পড়ে যায়। গাড়িটিতে কতজন যাত্রী ছিল তা এখনো নিশ্চিত হতে পারেননি।
তিনি আরও বলেন, সংবাদ পাওয়ার পর থেকেই তিনি ঘটনাস্থলে আছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



