জুমবাংলা ডেস্ক : ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ১৮টি মাছ ধরা ট্রলারডুবির ঘটনায় ১২ জেলে এখনো নিখোঁজ। শুক্রবার রাত ১০টার দিকে বঙ্গোপসাগর এবং সুন্দরবনের দুবলারচরসংলগ্ন বিভিন্ন এলাকায় দেড় শতাধিক জেলেকে নিয়ে ওই ট্রলারডুবির ঘটনা ঘটে। ট্রলারে থাকা প্রায় দেড় শ জেলে সাঁতরিয়ে এবং অন্য ট্রলারের সাহায্যে তীরে উঠতে পারলেও ১৪ জেলে নিখোঁজ হন।

Advertisement

বঙ্গোপসাগরের গভীরে আটটি এবং দুবলারচরের বিভিন্ন এলাকায় ১০টি ট্রলারডুবির ঘটনা ঘটে।

ঝড়ের সাথে মুষলধারে বৃষ্টিতে দুবলারচরে জেলেদের দুই কোটি টাকা মূল্যের শুঁটকি মাছ নষ্ট হয়েছে।

নিখোঁজ জেলেদের সন্ধানে শনিবার থেকে শুরু হয় উদ্ধার অভিযান। কোস্ট গার্ড, বন বিভাগ এবং জেলেরা এই অভিযানে অংশ নেন। জেলেরা সাগরের গভীরে অভিযান চালিয়ে ডুবন্ত অবস্থায় দুটি ট্রলার উদ্ধার করেন। পরে ওই দুটি ট্রলারের মধ্যে থেকে দুই জেলের মৃতদেহ উদ্ধার করা হয়। সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। কোস্ট গার্ড সদস্যরা বঙ্গবন্ধুর চর এলাকা থেকে জীবিত অবস্থায় ভাসতে থাকা তিন জেলেকে এবং ডুবন্ত অবস্থায় দুটি ট্রলার উদ্ধার করেন।

যে দুই জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাঁরা হলেন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কাালীগঞ্জ গ্রামের আনোয়ার শেখের ছেলে মামুন শেখ (৪০) এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার জানেরপাড় গ্রামের আজিজুল খানের ছেলে ইসমাইল খান (৩৬)।

এখনো নিখোঁজ ১২ জেলের মধ্যে বাগেরহাটের রামপাল উপজেলার শাহিন (৪০) ও মফিজুল (৩০) এবং খুলনার কয়রা উপজেলার চাকলা গ্রামের মিজানের (৩৪) নাম জানা গেছে।

কোস্ট গার্ড দুবলা কন্টিনজেন্টের পক্ষ থেকে জানানো হয়, ট্রলারডুবির পর কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে বঙ্গবন্ধুর চর এলাকা থেকে জীবিত অবস্থায় তিন জেলেকে উদ্ধার করেন। এ ছাড়া তাঁরা ডুবে যাওয়া দুটি ট্রলার শনাক্ত করেন। নিখোঁজ জেলেদের মধ্যে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.