নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়ে গেছে অন্তত ১২টি গুদাম। গুদামগুলোতে মজুদ করা চাল, পেঁয়াজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাইকারি বিক্রি করা হতো। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

টঙ্গীতে আগ্নিকান্ড, পুড়লো ১২টি গুদাম

Advertisement

বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর সোনাভান মার্কেটের পাশে কয়েকটি গুদামে আগুন লাগে। রাত ১২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবু মুহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার।

স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর সোনাভান মার্কেটের পাশে অবস্থিত কয়েকটি গুদামে আগুন লাগে। গুদামগুলোতে পেঁয়াজ, আলু, চালসহ নিত্য প্রয়োজনীয় মালামাল মজুদ করা ছিল। স্থানীয় ব্যবসায়ীরা হঠাৎ গুদামে আগুন দেখতে পেয়ে প্রথমে নিজেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেয়। আগুন গুদামে মজুদ করা পেঁয়াজ, চাল, আলুসহ কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

রূপসী বাংলা চালের আড়তের মালিক মো. ফারুক হোসেন জানান, আগুন মুহূর্তে আমার সব শেষ হয়ে গেছে। আড়তে প্রায় ৫হাজার বস্তা চাল ছিল। মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে গেছে। একথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

মেসার্স সবুজ এন্ড ব্রাদার্সের মালিক সবুজ মাতব্বর বলেন, আড়ত বন্ধ করে বাসায় পৌঁছে লেবারদের কাছে জানতে পারেন পাশের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বাসা থেকে এসে দেখেন দোকানের সামনে অংশ ও ভেতরে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবু মুহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথম টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়তে থাকায় পরে উত্তরা ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

শ্রীপুরে তৃতীয় লিঙ্গের একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google