Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

By rskaligonjnewsJune 14, 2020Updated:June 14, 20202 Mins Read

টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় গার্মেন্টসের ঠিকাদারি ব্যবসা ও মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার ও বাধা দেয়াকে কেন্দ্র করে মনির হোসেন (২৯) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

রবিবার বিকাল ৩টার দিকে বিসিক শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পিছনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সজল জানায়, দুপুরে শহীদ স্মৃতি স্কুলের পেছনে মনিরকে গতিরোধ করে জামাই বাজার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী কবির, মনির ওরফে ফেন্সি মনির, মানিকসহ ৫-৬জন অজ্ঞাত দুর্বৃত্ত। এসময় গুলির শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখি দুর্বৃত্তরা মনিরকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে গেছে। পরে তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মনিরের মা শেফালী বেগম জানান, দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরে গার্মেন্টসের ঠিকাদারি ব্যবসা শুরু করেন মনির। কিছুদিন ধরে বিসিক এলাকার তাজ ওয়াসিং লিমিটেড কারখানায় ওয়াসিংয়ের ঠিকাদারি ব্যবসা নিয়ে নতুন বাজার এলাকার শুক্কুর আলী, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক  ইমরান তালুকদার বছির ও মতির সঙ্গে বিরোধ চলছিল মনিরের। শুক্কুরের নেতৃত্বে বছির ও মতি আগে থেকেই ওই ওয়াসিং কারখানার ওয়েস্টেজ ড্রামের ব্যবসা করতেন। মনির যেন ওই কারখানায় ঠিকাদারি ব্যবসা না করে সেজন্য বেশ কয়েকদিন যাবৎ তাকে হুমকি দিয়ে আসছিল বলে মনির জানায়।

শেফালি বেগম আরও জানান, কিছুদিন আগে জামাই বাজার এলাকায় চিহ্নিত ফেন্সিডিল ব্যবসায়ী কবিরকে মাদক ব্যবসায় বাধা দেয়ায় শুক্কুর আলী তার অফিসে ডেকে নিয়ে যায় মনিরকে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa