নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ডাইং কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে টঙ্গীর পাগাড় এলাকার হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেডের গুদামে আগুন লাগে। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

টঙ্গীতে কারখানায় আগুন

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে হঠাৎ কারখানার গুদামে আগুন দেখতে পান কারখানায় কর্মরত শ্রমিকরা। পরে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। আগুন বাড়তে থাকায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ও উত্তরা ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, কারখানাটির গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ও উত্তরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

সেই স্বেচ্ছাসেবকলীগ কর্মীর অস্ত্র জব্দ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google