Advertisement

নিজেস্ব প্রদিবেদক, গাজীপুর: টঙ্গীতে দুটি কারখানা অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার জেরে ওই দুই কারখানারসহ অন্যান্য কারখানার শ্রমিকরা টঙ্গীর কয়েকটি স্থানে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ করেছে।

এসময় বিক্ষুদ্ধ শ্রমিকরা মহাসড়কে চলাচলকারী কিছু গাড়ি ভাঙচুর করেন এবং একটি কাভার্ডভ্যানে অগ্নি সংযোগ করেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী অঞ্চল) রাজ্জাকুল হায়দার।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, টঙ্গীর বিসিক এলাকার পেট্রিয়টিক লিমিটেড ও রেডিসন গার্মেন্ট কারখানার অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে কারখানা বন্ধ দেখে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে তারা বিসিকের প্রধান সড়ক বন্ধ করে সেখানে অবস্থান নেন এবং পাশ্ববর্তী কারখানায় শ্রমিকদের তাদের আন্দোলনে যোগ দিতে আহবান জানান। এসময় অনেক কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দেন। আবার অনেক কারখানায় গিয়ে উৎপাদন বন্ধ করে শ্রমিকদেরকে বের করে নিয়ে আসেন।

পরে বিভিন্ন কারখানার শ্রমিকরা বকেয়া শতভাগ বেতন ও ঈদ বোনাসসহ নানা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গীর স্টেশনরোড, মেলগেট, টঙ্গীবাজার এরশাদ নগর, চেরাগআলী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

এ সময় ওই মহাসড়কে চলাচলকারী জরুরি পণ্যবাহী সামগ্রীর গাড়ি আটকা পড়ে। বিক্ষুদ্ধ শ্রমিকরা এ সময় কিছু গাড়ির কাচ ভাঙচুর করেন। এবং একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই গাড়ির আগুন নেভায়।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, খবর পেয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভানো হয়। আগুনে গাড়ির সামনের অংশ পুড়ে গেছে।

পরিদর্শক রাজ্জাকুল হায়দার আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা চলে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google