নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:  গাজীপুরের টঙ্গীতে নাজনীন ভূঁইয়া (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) টঙ্গীর গাজীবাড়ি পুকুড়পাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Tongi (1)

Advertisement

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

নিহত নাজনীন টঙ্গীর গাজীবাড়ি পুকুড়পাড় এলাকার আবুল কাশেমের মেয়ে এবং টঙ্গীর শাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই এলাকার একটি ভবনের ৮ম তলায় মা–বাবার সঙ্গে বাস থাকত নাজনীন। তার মা অজুফা আলী মুক্তা একজন আইনজীবী। সে ওই দম্পতির একমাত্র সন্তান। একই ভবনের পাঁচ তলায় থাকেন তার মামা।

মঙ্গলবার তার বাবা–মা বাইরে গেলে দুপুরে তার মামি মারিয়া জাহান নাজনীনকে ডাকতে আসেন। এ সময় কক্ষের ভেতর থেকে কোন সাড়া না পেয়ে আশপাশের লোকদের ডাকেন। পরে কক্ষের ভেতর থেকে সিলিং ফ্যানের সঙ্গে নাজনীনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে আসে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘মৃত্যুর কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।’

মেহের আফরোজ চুমকি হলেন সংস্থাপন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google