নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে কয়েকটি ‘জিহাদি’ বই ও লিফলেট জব্দের কথা জানিয়েছে পুলিশ।

টঙ্গীতে ৫ জামায়াতকর্মী গ্রেপ্তার

Advertisement

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুস্তাফিজুর রহমান। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর মধুমিতা শেরেবাংলা রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) এম সাফায়েত ওসমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টঙ্গীর আরিচপুর এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে গোলাম ইদ্রিস (৪৫), একই এলাকার মৃত শেখ ইয়াদ আলীর ছেলে শেখ আহমদ আলী (৫৪), মৃত আব্দুল আজিজ শেখের ছেলে আব্দুল হাই (৫৩), কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বরণী খণ্ড গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে আলমগীর হোসেন (৪০) ও শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মৃত হজরত আলীর ছেলে আব্দুল ওয়াদুদ (৪২)।

ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, বুধবার রাতে ওই পাঁচজন জামায়াত কর্মী টঙ্গীতে নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় তাঁদের আটক করে থানায় আনা হয়। রাতে জিজ্ঞাসাবাদে তাঁরা নাশকতার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেন। আজ বৃহস্পতিবার তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের কাছ থেকে কয়েকটি ‘জিহাদি’ বই ও লিফলেট জব্দ করা হয়েছে।

টঙ্গীতে আগুনে পুড়েছে তুলার ৯টি গুদাম

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google