Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home বিভাগীয় সংবাদ টঙ্গীর ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

টঙ্গীর ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

By rskaligonjnewsDec 18, 2024, 5:18 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে যোবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এছাড়া অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।

টঙ্গীর ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৩টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু এলাকার বাচ্চু মিয়া (৭০) ও ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকাল বেলাল (৬০)। সংঘর্ষে আহত অন্তত ৩০ জন ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।

পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই তাবলীগ জামাতের মাওলানা সাদ অনুসারীদের জোড় ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মাওলানা জুবায়ের অনুসারীরা গত ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত মাওলানা জুবায়ের অনুসারীরা জোড় ইজতেমা পালন করেন। এরপর ২০ ডিসেম্বর থেকে মাওলানা সাদ অনুসারীরা জোড় ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নিলে তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়ে ইজতেমা ময়দানে অবস্থান নেন জুবায়ের অনুসারীরা। মঙ্গলবার সন্ধ্যা থেকে সাদ অনুসারীদের ইজতেমা ময়দানে প্রবেশ ঠেকাতে ময়দানের চারপাশে ও বিভিন্ন সড়কের মোড়ে লাঠি হাতে পাহারা বসায় জুবায়ের অনুসারীরা।

অন্যদিকে, দেশের বিভিন্ন জেলা থেকে সাদ অনুসারীরা ইজতেমা ময়দানের উদ্দেশে বাস-ট্রাকে মাঠে আসতে থাকে। মধ্যরাতে সড়কের বিভিন্ন পয়েন্টে সাদ অনুসারীদের গাড়ি আটকে দেন জুবায়েরপন্থিরা। একপর্যায়ে রাত আড়াইটার দিকে মাওলানা সাদ অনুসারীরা ইজতেমা ময়দানে প্রবেশ করলে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের দুইজন নিহত ও অন্তত অর্ধশত মুসল্লি আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাব মোতায়েন রয়েছে।

মাওলানা জোবায়ের অনুসারীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান দাবি করেন, মধ্যরাতে সাদ অনুসারীদের অতর্কিত হামলায় তাদের দুইজন সাথী নিহত হয়েছেন। বিভিন্ন হাসপাতালে শতাধিক সাথী আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

অন্যদিকে, মাওলানা সা’দ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, বিভিন্ন জেলা থেকে আগত সাদ অনুসারী সাথীদের গাড়ি আটকে দিয়ে এবং ইজতেমা ময়দানে প্রবেশ করলে হামলা চালায় জুবায়ের অনুসারীরা। হামলায় তাইজুল ইসলাম নামে সাদ অনুসারী এক সাথী মারা গেছেন। আহতদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে হেফাজতের লোকজন আহতদের ওপর হামলা করছে বলেও অভিযোগ করেন তিনি।

ওসি বলেন, রাতে ইজতেমা মাঠে মারামারির ঘটনায় দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। একজন লোকাল হাসপাতালে, আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ৫০-৬০ জন আহতের খবর জানা গেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

গাজীপুরে বসতবাড়িতে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

May 22, 2026, 11:40 PM Asia/Dhaka
ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

May 22, 2026, 10:11 PM Asia/Dhaka
নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

May 22, 2026, 9:54 PM Asia/Dhaka
Latest News
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

দোকানে বসতে নিষেধ

নে ’শাগ্রস্ত অবস্থায় দোকানে বসতে নিষেধ, বাবাকে কু পি’ য়ে হ ‘ত্যা

Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

ট্রাক

গোপালগঞ্জে গরুবোঝাই ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

ভিজিএফ

জামালপুরে বিএনপি নেতাদের হাতে ভিজিএফ কার্ড তুলে দিলেন চেয়ারম্যান

চাঁদাবাজি

চাঁদাবাজি মামলায় পাবনায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

মাধবীলতা

রংপুরে খোঁজ মিলল দুষ্প্রাপ্য শতবর্ষী মাধবীলতা

সুন্ধি

মৌলভীবাজারে বিপন্ন প্রজাতির তিন সুন্ধি কচ্ছপ উদ্ধার

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp