Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home বিভাগীয় সংবাদ টঙ্গীর ইজতেমা ময়দানে সেনা-বিজিবি মোতায়েন
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

টঙ্গীর ইজতেমা ময়দানে সেনা-বিজিবি মোতায়েন

By rskaligonjnewsDec 18, 2024, 5:25 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠ দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিন জন নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে, পুলিশ দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

টঙ্গীর ইজতেমা ময়দানে সেনা-বিজিবি মোতায়েন

বুধবার (১৮ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে এ সংঘর্ষ হয়। নিহতরা হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামের বাচ্চু মিয়া (৭০), ঢাকার দক্ষিণখান থানার বেড়াইদ এলাকার বেলাল (৬০) ও বগুড়ার তাইজুল ইসলাম (৬৫)।

তাবলীগ জামাত বাংলাদেশের (শুরায়ে নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেছেন, ‘‘নিহতরা সবাই শুরায়ে নেজামের সাথী (জুবায়েরপন্থি)। এ ঘটনায় আমাদের আরো শতাধিক সাথী আহত হয়েছেন।’’

তিনি আরো বলেন, ‘‘বুধবার ভোররাতে সাদপন্থিরা অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়। এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর বিষয়ে জানতে পেরেছি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।’’

অপরদিকে, ইজতেমা মাঠে এক সংবাদ সম্মেলনে সাদপন্থি মুয়াজ বিন নূর বলেছেন, ‘‘গত রাত ৩টার দিকে তারা (জুবায়েরপন্থিরা) আমাদের সাথীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় সাথীরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। তখন আমাদের সাথীরা মাঠে ঢুকে পড়ে।’’

এ সময় যেকোনো মূল্যে টঙ্গী ইজতেমা মাঠে তারা জোড় ইজতেমা করবেন বলে জানান তিনি। সংঘর্ষে সাদপন্থি কেউ মারা গেছেন কি না, জানতে চাইলে মুয়াজ বিন নূর বলেন, ‘‘এখনো আমাদের হাতে হতাহতদের সংখ্যা আসেনি। তবে, আমাদের অনেক সাথী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার থেকে টঙ্গী ইজতেমা মাঠে পাঁচ দিন ইজতেমা করতে চান মাওলানা সাদের অনুসারীরা। মাওলানা জুবায়েরের অনুসারীরা তাদের এখানে ইজতেমা করতে দিতে চান না। এ জন্য আগে থেকে ইজতেমা মাঠ দখলে নেন জুবায়ের অনুসারীরা।

এ নিয়ে কয়েক দিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চারদিক থেকে মাঠে প্রবেশ করতে থাকেন সাদের অনুসারীরা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে মাঠ ছেড়ে দেন জুবায়ের অনুসারীরা।

এদিকে, ইজতেমা মাঠে দু’পক্ষের সংঘর্ষের পর টঙ্গীর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যেকোনো মুহূর্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন মাঠের আশপাশের বাসিন্দারা।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘‘যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ইজতেমা মাঠে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।’’

টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘‘আমাদের হাসপাতাল থেকে এখন পর্যন্ত ৫৬ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে অনেককে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।’’

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে জুবায়ের পন্থীদের বিক্ষোভ

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

May 22, 2026, 11:40 PM Asia/Dhaka
ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

May 22, 2026, 10:11 PM Asia/Dhaka
নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

May 22, 2026, 9:54 PM Asia/Dhaka
Latest News
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

দোকানে বসতে নিষেধ

নে ’শাগ্রস্ত অবস্থায় দোকানে বসতে নিষেধ, বাবাকে কু পি’ য়ে হ ‘ত্যা

Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

ট্রাক

গোপালগঞ্জে গরুবোঝাই ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

ভিজিএফ

জামালপুরে বিএনপি নেতাদের হাতে ভিজিএফ কার্ড তুলে দিলেন চেয়ারম্যান

চাঁদাবাজি

চাঁদাবাজি মামলায় পাবনায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

মাধবীলতা

রংপুরে খোঁজ মিলল দুষ্প্রাপ্য শতবর্ষী মাধবীলতা

সুন্ধি

মৌলভীবাজারে বিপন্ন প্রজাতির তিন সুন্ধি কচ্ছপ উদ্ধার

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp