
গরুটির দৈর্ঘ্যে ৯ ফুট আর উচ্চতায় সাড়ে ৫ ফুট। ফিজিয়ান জাতের এ গরুটির ওজন ৪২ মণ। তার সঙ্গে সেলফি তোলার হিড়িক চলছে। অনেকে আবার ‘টাইগারের’সঙ্গে তোলা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। আর এসব ছবি দেখে দিন দিন ভিড় আরও বাড়ছে। প্রতিদিনই আসছে শত শত মানুষ।
কোরবানি পশুর হাটে গরুটি ৩০ লাখ টাকায় বিক্রি করতে ইচ্ছুক খামারি মিনারুল।
মিনারুল ইসলাম জানান, প্রায় দেড় বছর আগে এক প্রতিবেশির কাছ থেকে গরুটি ১ লাখ ৪২ হাজার টাকায় কেনেন তিনি। গরুটির ওজন তখন ১৬ মণ ছিলো। এখন ৪২ মণ। ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরুটিকে মোটাতাজা করা হয়েছে। ৩০ লাখ টাকায় বিক্রি করতে পারলেই আমি খুশি।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আল মামুন হোসেন জানান, গরুটির ওজন আনুমানিক ৪২ মণ। তিনি জানান, ঈদ আসতে এখনো কিছুদিন বাকি আছে। এরই মধ্যে আরও কিছু ওজন বাড়বে বলে মনে করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



