Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home টাকা ও কয়েনে মলমূত্রের ব্যাকটেরিয়া!
জাতীয়

টাকা ও কয়েনে মলমূত্রের ব্যাকটেরিয়া!

By Shamim RezaAugust 19, 20192 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : যেসব জায়গায় টাকার প্রবাহ বেশি হয় বিশেষ করে বাজারে নোট বা কয়েনে মলমূত্রের ব্যাকটেরিয়া পাওয়া গেছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের ছাত্রী নিশাত তাসনিম প্রায় ছয় মাস ধরে গবেষণা করে এর প্রমাণ পেয়েছে। খুলনা শহরের বিভিন্ন পর্যায়ের দোকান ও বিভিন্ন পেশার মানুষের কাছ থেকে সংগ্রহ করা টাকা ও কয়েনে তিনি এমন ব্যাকটেরিয়া পেয়েছেন। খবর : বিবিসি বাংলার।

নিশাত তাসনিম বলেন, ‘ই-কোলাই জাতীয় ব্যাকটেরিয়া মানুষের মলে পাওয়া যায়। এ ব্যাকটেরিয়া টাকা ও কয়েনে পেয়েছি। ১ হাজার মাত্রা পর্যন্ত ব্যাকটেরিয়াকে সহনশীল হিসেবে গ্রহণযোগ্য মনে করা হলেও ১২টি উত্স থেকে নেওয়া কাগজের টাকা এবং কয়েনে অনেক বেশিমাত্রায় ব্যাকটেরিয়া পেয়েছি।’ নিশাত জানান, ‘সবচেয়ে বেশি পরিমাণ ই-কোলাই পেয়েছি মাছ, মাংস ও মুরগির দোকান থেকে সংগ্রহ করা টাকার নোট-কয়েনে। বিক্রেতারা যে হাতে মাছ, মাংস, মুরগি ধরছেন এবং পরিষ্কার করছেন সেই হাতেই টাকা ধরছেন। ক্রেতারাও নোট বা কয়েন বিনিময় করছেন। তবে পুরনো সব নোট ও কয়েনেই ক্ষতিকর মাত্রায় ই-কোলাই ও ফেকাল কলিফর্ম ব্যাকটেরিয়ার অস্তিত্ব পেয়েছি আমরা।’

নিশাত তাসনিমের এই গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন ঐ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হারুণ চৌধুরী। তিনি বলেন, ‘মানুষের মলমূত্র থেকে আসা ব্যাকটেরিয়া মানবদেহের জন্য ভয়াবহ ক্ষতিকারক। কিছু ব্যাকটেরিয়া এমনিতেই হয়। আবার কিছু ব্যাকটেরিয়া মলমূত্রের সঙ্গে থাকে। যেমন ধরুন যারা সরাসরি মলমূত্র নিয়ে কাজ করেন, তাদের কাছেও প্রতিনিয়ত অনেক টাকা বা কয়েন হাতবদল হয়। আবার বাজারে টাকা মাটিতে পড়ে। মূলত এভাবে মলমূত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া চলে আসে নোট বা কয়েনে। এছাড়াও অনেকের ওয়াশরুম থেকে আসার পর ঠিকমতো হাত ধোঁয়ার অভ্যাস নেই। তারাই আবার টাকা ধরছেন এবং সেই টাকা তাদের কাছ থেকে অন্যদের কাছে যাচ্ছে। এভাবেও ক্ষতিকর ব্যাকটেরিয়া ছড়াচ্ছে। তাই ঝুঁকিমুক্ত থাকতে চাইলে সচেতনতার বিকল্প নেই।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামীমা নাসরিন শাহেদ বলেন, ‘এসব ক্ষতিকর ব্যাকটেরিয়ার কারণে ডায়রিয়াসহ পরিপাকতন্ত্রে নানা ধরনের রোগবালাই হবার আশঙ্কা রয়েছে।’

অধ্যাপক আব্দুল্লাহ হারুণ চৌধুরী জানান, ‘মাংসের দোকানে সর্বোচ্চ ২৬৭০, মাছ বিক্রেতার কাছে থাকা টাকায় ২৬০০ ও মুরগি বিক্রেতার টাকায় ২৩০০ ই-কোলাই ব্যাকটেরিয়া এবং এর চেয়েও বেশিমাত্রায় ফেকাল কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া গেছে। ভিক্ষুকের কাছ থেকে সংগ্রহ করা কয়েনেও ১ হাজার মাত্রার চেয়ে বেশি কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া গেছে।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পে স্কেল বাস্তবায়ন

পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৩ দিনের কর্মসূচি

February 2, 2026
পোস্টাল ভোটিং

মোবাইল অ্যাপের মাধ্যমে চলছে পোস্টাল ভোটিং

February 2, 2026
শেখ হাসিনা ও টিউলিপ

শেখ হাসিনা ও টিউলিপের সঙ্গে এবার ববি-আজমিনারও শাস্তি ঘোষণা

February 2, 2026
Latest News
পে স্কেল বাস্তবায়ন

পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৩ দিনের কর্মসূচি

পোস্টাল ভোটিং

মোবাইল অ্যাপের মাধ্যমে চলছে পোস্টাল ভোটিং

শেখ হাসিনা ও টিউলিপ

শেখ হাসিনা ও টিউলিপের সঙ্গে এবার ববি-আজমিনারও শাস্তি ঘোষণা

ঢাকা-১১ আসন

ঢাকা-১১ আসন : বিএনপির এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

গভর্নর

ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও কঠোর হতে হবে : গভর্নর

Jahaj

রমজানের ভোগ্যপণ্য নিয়ে আটকা ৩৫ জাহাজ

নারী

‘যারা নারী নেতৃত্বে বিশ্বাস করেন না, তাদের হাতে দেশ নিরাপদ নয়’

Postal Vote

দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

জুলাই সনদ

‘আমলাতান্ত্রিক চাপের কারণে জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ সরকার’

বজ্র ও শিলাবৃষ্টি

আবারও আসছে শৈত্যপ্রবাহ, ফেব্রুয়ারিতে বজ্র ও শিলাবৃষ্টির আভাস

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.