Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ টাকা ছাড়া কাজ করেন না চেয়ারম্যান, ঝাড়ু মিছিল জনতার
পদ্মা বিভাগীয় সংবাদ

টাকা ছাড়া কাজ করেন না চেয়ারম্যান, ঝাড়ু মিছিল জনতার

By Shamim RezaJanuary 31, 20203 Mins Read

টাকা ছাড়া কাজ করেন না চেয়ারম্যান, ঝাড়ু মিছিল জনতার

Advertisement
জুমবাংলা ডেস্ক : দুর্নীতি, অনিয়ম ও প্রবীণদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনামুল হাসানের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে বিক্ষোভ এবং ঝাড়ু মিছিল করেছে তারা।

শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার গোপালপুর বাজার এলাকায় এক ঝাড়ু মিছিল বের করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। এ সময় বিক্ষুব্ধ জনতা চেয়ারম্যানের অপকর্মের ফিরিস্তি তুলে ধরে অপসারণ এবং শাস্তির দাবিতে স্লোগান দেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক ঘুরে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্দুর রহমানের ছেলে কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম লিটন বলেন, দিনকে দিন ইনামুল হাসান গোপালপুর ইউনিয়ন পরিষদকে দুর্নীতির স্বর্গরাজ্য বানাচ্ছেন। গরিব-অসহায় মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত ঘরের জন্য মোটা অংকের টাকা নিয়েছেন। দুস্থদের ভাতার কার্ড বিতরণে টাকা নিচ্ছেন।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের অধীনে ঘাটের ইজারার টাকা সরকারি কোষাগারে জমা হওয়ার কথা। অথচ চেয়ারম্যান এসব টাকা দুর্নীতির মাধ্যমে নিজের পকেটে ভরছেন। কাজেই ইউনিয়ন পরিষদে ইনামুল হাসানের দুর্নীতিকে সহ্য করা হবে না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

গোপালপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হাসমত আলী কাজল বলেন, আমরা সবাই মিলে নৌকার পক্ষে কাজ করে ইনামুল হাসানকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম। কিন্তু চেয়ারম্যান হওয়ার পর থেকে অপকর্মের মাধ্যমে নৌকা প্রতীককে অপমান করেছেন তিনি। সমাজের গণ্যমান্যদের সম্মানহানি করেছেন। নৌকার লোকজনদের গালিগালাজ করেছেন। ওদিকে নৌকাবিরোধীদের সঙ্গে আঁতাত করেছেন। আমরা দুর্নীতিবাজ এই চেয়ারম্যানের বিচার চাই।

গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান ইকু বলেন, ইনামুল হাসানের মতো দুর্নীতিবাজ চেয়ারম্যান অতীতে গোপালপুর ইউনিয়নে কেউ ছিল না। গৃহহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী যেসব ঘর দিয়েছেন চেয়ারম্যান টাকার বিনিময়ে সেসব ঘর সচ্ছল মানুষের নামে বরাদ্দ দিয়েছেন। এ ধরনের দুর্নীতি আওয়ামী লীগকে অজনপ্রিয় করার জন্য যথেষ্ট।

সমাবেশে আরও বক্তব্য রাখেন গোপালপুর বাজার বণিক সমিতির সভাপতি খান আমিরুল ইসলাম, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান, গোপালপুর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান নওয়াব আলী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির শেখ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম মোল্যা, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহীন মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রাজিউর রহমান রাজিব, গোপালপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রমুখ।

খোঁজ নিয়ে জানা যায়, চেয়ারম্যান ইনামুল হাসানের বিরুদ্ধে গৃহহীনদের জন্য সরকারের বিনামূল্যে বরাদ্দকৃত ঘর বিতরণে মোটা অংকের টাকা লেনদেনের অভিযোগ আছে। সেই সঙ্গে বয়স্কভাতা, বিধবাভাতা, শিশু কার্ড বিতরণে আর্থিক লেনদেন এবং বরাদ্দের চাল আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ঘরে জুয়ার আসর ভাড়া দেয়ার সুনির্দিষ্ট অভিযোগও আছে। অভিযোগগুলো ফরিদপুর জেলা প্রশাসনসহ স্থানীয় সরকার বিভাগ তদন্ত করছে।

জানতে চাইলে গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনামুল হাসান বলেন, এসব নিয়ে কথা বলার সময় নেই আমার। পরে কল করেন, এখন ব্যস্ত আছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

July 1, 2026
Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

July 1, 2026
Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

July 1, 2026

Latest News

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

তরুণীকে ধর্ষণ

কিশোরীর পরে তাকে দিয়ে ডেকেই প্রতিবন্ধী আরেক তরুণীকে ধর্ষণ!

Bir nibash

অনুদানের ‘বীর নিবাস’ পেতে মুক্তিযোদ্ধাদের দ্বন্দ্ব!

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa