
কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান জানান, মা দক মামলার আসামি ধরতে পুলিশ টিম বোয়ালী গ্রামে গেলে কয়েকজন উত্তেজিত হয়ে উঠেন। এরপর তারা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশসহ তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে হামলাকারী একজনকে আটক করা হয়।
পুলিশ দাবি করেছে, ২৯ সেপ্টেম্বর মা দক ব্যবসার অভিযোগে বোয়ালী গ্রাম থেকে জহুরুল ও তিতু মিয়া নামে দুজনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। সে মামলার অন্য আসামি ধরতে গেলে মা দক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়।
অন্যদিকে গ্রামবাসীরা বলছেন, মা দক মামলায় এর আগে পুলিশ ৬ জনকে আটক করেছিল। টাকার বিনিময়ে ৪ জনকে ছেড়ে দেয়। এরপর থেকে পুলিশ আটক বাণিজ্যের উদ্দেশ্য বারবার গ্রামে আসছে। পুলিশের লোকজন টাকা দাবি করায় এলাকাবাসী তাদের ধাওয়া করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



