Advertisement

জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পরিবহন শ্রমিকদের হামলায় উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী আহত হয়েছেন। এ সময় হামলায় তার নাক কেটে রক্ত বের হয়। পরে স্থানীয়রা ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে সেখান থেকে নিরাপদে নিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পরিবহন শ্রমিককে ৭দিনের কারাদণ্ড অনাদায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এদিকে শ্রমিকদের জেল-জরিমানার ঘটনায় পরিবহন শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে গাড়িগুলো এলোপাথারি করে সড়ক অবরোধ করে রাখে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের যুগিহাটী গ্রামের মৃত মজিদ মন্ডলের ছেলে হারুনুর রশিদ (৪০) ও উপজেলা কাগমারী পাড়ার ইকেন আলীর ছেলে মানিক।

জানা যায়, ভূঞাপুর বাসস্ট্যান্ড ও উপজেলা প্রশাসন কার্যালয়ের গেটের সামনে এলোপাথারিভাবে পরিবহন পার্কিং করে দখল করার বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে উঠানো হয়। মিটিংয়ে উপস্থিত অনেকেই পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

পরে মঙ্গলবার উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ সদস্যদের নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করতে গেলে শ্রমিকরা ম্যাজিস্ট্রেটের উপর হামলা করে। এতে ম্যাজিস্ট্রেটের নাক ফেটে রক্ত বেরিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

এ ঘটনার পরই উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও শ্রমিক পরিবহন নেতাদের সাথে উপজেলা নির্বাহী কার্যালয়ের (ইউএনও)র কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি আব্দুল ওহাব মিয়া বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় দুইজন শ্রমিককে জেল-জরিমানা করায় পুলিশ সদস্যরা তাদের নিয়ে পুলিশ ভ্যানে ছিল। এ সময় উত্তেজিত শ্রমিকরা ম্যাজিস্ট্রেটের উপর হামলা চালায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হামলার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.