জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধভাবে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৩৯০ কেজি চালসহ জনতার হাতে আটক হয়েছে এক অটোচালক। এ ঘটনায় অবৈধ চাল বহনকারী অটোচালককে দশ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (৮ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার টিলাবাজার নামক স্থানে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, বুধবার ভোরে অটোবাইকে করে চাল নেয়ার সময় সন্দেহ হলে এলাকাবাসী অটোটি আটক করে ঘাটাইল থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উক্ত চাল জব্দ করে থানায় নিয়ে আসে।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দকৃত চাল সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির বলে শনাক্ত করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: শাকির হোসেন খান, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা খোরশেদ আলম মাসুদ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: জামাল হোসেন, স্থানিয় ইউপি সদস্য মিলন প্রমুখ।

এদিকে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সংবাদ পেয়ে উক্ত জব্দকৃত চাল পুনঃরায় ঘটনাস্থলে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে তিনি বেলা পৌনে ১২টার সময় টিলাবাজার নামক স্থানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির উদ্দেশ্যে বহন করার দায়ে অটোচালক আবু তাহেরকে (৩৫) দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: জামাল হোসেন জানান, এ ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করে আগামী দুই দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।

ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা খোরশেদ আলম মাসুদ জানান, ২নং ঘাটাইল ইউনিয়নে গত ৫ ও ৬ এপ্রিল ১২ হাজার ৫৭০ মেট্রিক টন করে চালের দুটি ডিও দেয়া হয়। ডিলাররা অঙ্গীকারনামায় স্বাক্ষর করে চাল নিয়ে গেছে।

অটোচালক তাহের জানায়, ২নং ঘাটাইল ইউনিয়নের ভুলু চৌকিদার তার বাড়ি থেকে তাকে চালগুলো টিলাবাজারের শাহজাহানের দোকানে নিয়ে যেতে বলে। এছাড়া সে আর কিছু জানে না। এদিকে, ঘাটাইলের কুলিয়ায় ভুলু চৌকিদারের বাড়িতে খোঁজ নিলে জানা যায় সে পলাতক রয়েছেন।

এ বিষয়ে ২নং ঘাটাইল ইউনিয়নের চেয়ারম্যান হায়দর আলী জানান, এ ঘটনার সাথে আমার ইউনিয়নের লোকজন জড়িত। তবে তারা কোথা থেকে এ চাল বের করেছে তা আমার জানা নাই।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, অবৈধ মালামাল পরিবহন করার দায়ে অটোচালক আবু তাহেরকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাৎক্ষণিক দশ দিনের কারাদণ্ড দেয়া হয়। এ ঘটনা সুষ্ঠ তদন্ত সাপেক্ষে মূলহোতাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ঘাটাইল থানা অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.