Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় টাঙ্গাইলের ৫ উপজেলার বিস্তৃর্ণ এলাকা বন্যা কবলিত
জাতীয় বিভাগীয় সংবাদ

টাঙ্গাইলের ৫ উপজেলার বিস্তৃর্ণ এলাকা বন্যা কবলিত

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 4, 2021Updated:September 4, 20212 Mins Read

টাঙ্গাইলের ৫ উপজেলার বিস্তৃর্ণ এলাকা বন্যা কবলিত

Advertisement

জুমবাংলা ডেস্ক: টাঙ্গাইল জেলার বিভিন্ন নদীর পানি বৃদ্ধির ফলে সদর, কালিহাতী, ভূঞাপুর, নাগরপুর ও বাসাইল উপজেলার ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এই উপজেলারগুলোর ১৯টি ইউনিয়নের বিস্তৃর্ণ এলাকা এখন বন্যা কবলিত।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম আজ শনিবার জানান, গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও ধলেশ^রী, ঝিনাইসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যমুনা নদীর পানি বিপদসীমার ৬৭ সেন্টিমিটার, ধলেশ^রী নদীর পানি বিপদসীমার ৭৮ সেন্টিমিটার ও ঝিনাই নদীর পানি বিপদসীমার ৯২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন শাখা নদ-নদীর পানি বৃদ্ধির ফলে নতুন-নতুন এলাকা প্ল¬াবিত হচ্ছে। পানিতে তলিয়ে যাচ্ছে এসব এলাকার ঘর-বাড়ি, ফসলী জমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থাপনা। বিভিন্ন এলাকার পানিবন্দি মানুষ নিজ-নিজ বাড়ি ছেড়ে অন্যত্র উচু স্থানে আশ্রয় নিচ্ছেন।

এদিকে বন্যা দীর্ঘস্থায়ী হলে আমন ধানের ব্যাপক ক্ষতি হবার শঙ্কা করছেন কৃষি বিভাগ। এরই মধ্যে ৭৫০ হেক্টর রোপা আমন ধান বন্যার পানিতে তলিয়ে আছে। নদী তীরবর্তী এলাকায় ঘর-বাড়ি প্ল¬াবিত হওয়ায় অনেকেই গবাদিপশুসহ উঁচু সড়কে আশ্রয় নিয়েছেন।

বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সবার মাঝে ত্রাণ দেয়া হবে।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর হোসেন জানান, টাঙ্গাইল জেলা প্রশাসকের নির্দেশনায় ত্রাণ সামগ্রী বন্যা কবলিত মানুষের মাঝে পৌঁছে দেয়া হচ্ছে। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সবার মাঝে অতি তাড়াতারি ত্রাণ দেয়া হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো পানি নেমে গেলে পূণরায় মেরামতের সময় তা উঁচু করে দেয়া হবে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

June 22, 2026
Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

June 22, 2026
Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

June 22, 2026

Latest News

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa