টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের ১২৬টি ভোটকেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দীকি বিপুল ভোটে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে আবুল কালাম আজাদ সিদ্দীকি পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৩১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ তালুকদার পেয়েছেন ৭০ হাজার ২৬৭ ভোট।
দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৭১ হাজার ৫১ ভোট। ফলে ৭১,০৫১ ভোটের বড় ব্যবধানে জয় লাভ করেন ধানের শীষের প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দীকি।
ফলাফল ঘোষণার পর তার সমর্থক ও নেতাকর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে শুভেচ্ছা বিনিময় করেন তারা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


