Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় টানা বর্ষণে সুনামগঞ্জে ৩০টি বিদ্যালয়ে পানি, শিক্ষা কার্যক্রম ব্যাহত
জাতীয় বিভাগীয় সংবাদ

টানা বর্ষণে সুনামগঞ্জে ৩০টি বিদ্যালয়ে পানি, শিক্ষা কার্যক্রম ব্যাহত

By জুমবাংলা নিউজ ডেস্কজুলাই 12, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: ছয় দিন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের তাহিরপুরের ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি প্রবেশ করায় বিদ্যালয়গুলো শিক্ষার্থীশূন্য হয়ে পড়েছে। যে কারণে বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ রয়েছে। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। খবর ইউএনবি’র।

Advertisement

তাহিরপুর উপজেলা শিক্ষা অফিসের দায়িত্বশীল সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার ৩০টি বিদ্যালয়ের শ্রেণি কক্ষ ও আঙ্গিনায় পাহাড়ি ঢলের পানি প্রবেশ করায় শিক্ষার্থীশূন্য হয়ে পড়ে ওইসব শিক্ষা প্রতিষ্ঠান।

তাহিরপুর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ জানান, ছয় দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও আঙ্গিনায় প্রবেশ করে। বিদ্যালয়ে যাতায়াতমুখী সড়কে ভাঙন দেখা দেয়ায় বৃহস্পতিবার উপজেলার কমপক্ষে ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী আসতে পারেনি।

তিনি বলেন, বুধবার ১৭টি বিদ্যালয়ে ঢলের পানি প্রবেশের তথ্য থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে এ সংখ্যা ক্রমে বৃদ্ধি পেতে থাকে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার ইসলামপুর, পাতারগাঁও, সোহালা, গড়কাটি, পাঠানপাড়া, পুরানলাউড় পশ্চিম, হলহলিয়া, বিরেন্দ্রনগর, কলাগাঁও, সোনাপুর কামনাপাড়া, রঙ্গারছড়া, রজনীলাইন, বড়ছড়া, লালঘাট, লাকমা, দুর্লভপুর, কামারকান্দি, কাউকান্দি, মাহারাম, নোয়ানগর, পিরোজপুর, রাফিনগর, সোনাপুর ১নং, বালিজুরী নয়াহাট, সাদেরখলা, মন্দিয়াতা, পৈলনপুর, মাটিয়াইন, সুলেমানপুর, নালেরবন্দ, সাহেবনগর, জামালগড়. রতনশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ও আঙ্গিনায় ঢলের পানি প্রবেশ করেছে।

এছাড়াও বসতবাড়িতে ঢলের পানি প্রবেশ করায় উপজেলার সুলেমানপুর, রতনশ্রীসহ বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামবাসী আশ্রয় নিয়েছেন।

বৃহস্পতিবার শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ আরও জানান, পাহাড়ি ঢলের কারণে যেসব বিদ্যালয় শিক্ষার্থীশূন্য হয়ে পড়েছে সে বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ দায়িত্বশীল সব দপ্তরকে অবহিত করা হয়েছে। যেভাবে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢল ধেয়ে আসছে তাতে জীবনের ঝুঁকি নিয়ে কোনো শিক্ষার্থী বা শিক্ষক বিদ্যালয়ে যাতায়াত করাটা প্রায় অসম্ভব এমনকি শিক্ষার্থীশূন্য বিদ্যালয়ের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।

উল্লেখ্য, উপজেলার সাত ইউনিয়নে ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩৮ হাজার শিক্ষার্থী লেখাপড়া করে আসছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জাইমা রহমান

বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

জুন 15, 2026
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

জুন 15, 2026
শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

জুন 15, 2026
Latest News
জাইমা রহমান

বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

সন্তানদের নামে ইউনিয়নের নাম

সন্তানদের নামে ২ ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রী বললেন ‘অলৌকিক মিল’

বিমানমন্ত্রী

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু : বিমানমন্ত্রী

প্রধানমন্ত্রী

তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে : প্রধানমন্ত্রী

BUS-Terminal

তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

পুলিশ

নিজের বাবাকে হানি ট্র্যাপে ফেলে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ!

Ad Din

কোটি টাকা নিয়ে ঘুরেনি কেউ, আপিল করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa