Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ টানা বৃষ্টিতে পেঁয়াজ চাষিদের মাথায় হাত!
বিভাগীয় সংবাদ রাজশাহী

টানা বৃষ্টিতে পেঁয়াজ চাষিদের মাথায় হাত!

By iNews DeskNovember 2, 20193 Mins Read

onion

Advertisement
জুমবাংলা ডেস্ক : সপ্তাহব্যাপী টানা বৃষ্টিতে পাবনায় রোপণকৃত পেঁয়াজ পচে গেছে। এ অবস্থায় পেঁয়াজের সংকট অব্যাহত থাকার আশঙ্কায় রয়েছেন চাষিরা। দেশের পেঁয়াজ উৎপাদনকারী এলাকাগুলোর মধ্যে পাবনার সুজানগর উপজেলা অন্যতম। সেখানে প্রতিবছর আগাম পেঁয়াজের আবাদ হয়। কিন্তু টানা বৃষ্টিতে মূলকাটা পেঁয়াজ চাষিদের সর্বনাশ হয়ে গেছে। পদ্মার পানি বেড়ে বন্যার ক্ষতির ধকল কাটিয়ে উঠার আগেই সপ্তাহব্যাপী বৃষ্টিতে রোপণকৃত পেঁয়াজ পচে যায়।

এতে চাষিরা ব্যাপক আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। পাশাপাশি প্রতি বছর চারা থেকে উৎপাদিত যে পেঁয়াজ আগেভাগে বাজারে এসে ভারসাম্য রক্ষা করে এবার তা নিয়ে চরম শঙ্কা দেখা দিয়েছে।

কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, এরপরও এই অঞ্চলের পেঁয়াজ চাষিরা নতুন করে জমি তৈরি করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। এরই মধ্যে কেউ কেউ নতুন করে মূলকাটা পেঁয়াজ রোপণ করেছেন।

চাষিরা জানান, সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে আগাম পেঁয়াজ জমিতে রোপণ করা হয়েছিল। কিন্তু এবার সপ্তাহব্যাপী বৃষ্টিতে পেঁয়াজের চারা পচে গেছে। অনেক পেঁয়াজ ক্ষেত পানির নিচে। এতে মাথায় হাত পড়েছে চাষিদের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আজাহার আলী বলেন, এবার পাবনার ৯ উপজেলায় ৩৯ হাজার ৫৫০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে মূলকাটা পেঁয়াজের লক্ষ্যমাত্রা ৯ হাজার ৭৬৫ হেক্টর। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫ লাখ ৩৬ হাজার ৮৬৫ মেট্রিক টন। মূলকাটা পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় ১ লাখ ২২ হাজার ৩৮৮ মেট্রিক টন।

আজাহার আলী বলেন, জেলার সুজানগর উপজেলায় সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়। কাজেই ৯ উপজেলার মধ্যে শুধুমাত্র সুজানগরে ১ লাখ ২২ হাজার ৩৮৮ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সেপ্টেম্বর-অক্টোবর মাসে মূলকাটা পেঁয়াজ রোপণ করা হয় এবং চারার পেঁয়াজ বাজারে আসার দুই মাস আগেই মূলকাটা পেঁয়াজ বাজারে আসে। আগাম এই পেঁয়াজ চাষ করে কৃষক একদিকে যেমন লাভবান হন অন্যদিকে এই পেঁয়াজ বাজারের ভারসাম্য রক্ষা করে। কিন্তু এবার সে সম্ভাবনা ভেস্তে গেল।

স্থানীয় সূত্র জানায়, পদ্মায় আকস্মিক পানি বেড়ে জমি জলমগ্ন হওয়ায় প্রথম দফায় ক্ষতির মুখে পড়েন কৃষকরা। পানি নেমে গেলে এক সপ্তাহের মধ্যে জমিতে পেঁয়াজ রোপণ শুরু করেন তারা। এরই মধ্যে ২৩ অক্টোবর থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা কয়েকদিন বৃষ্টি হওয়ায় জমিতে রোপণকৃত পেঁয়াজের জমিতে পানি জমে যায়। পচন ধরে রোপণকৃত পেঁয়াজে। এতে ব্যাপক ক্ষতির শিকার হন কৃষকরা।

সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের চর বিশ্বনাথপুর গ্রামের কৃষক আব্দুল বারেক বলেন, ৪ হাজার ২০০ টাকা করে সাত মণ পেঁয়াজ কিনে এক বিঘা জমিতে রোপণ করেছিলাম। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সব পেঁয়াজ পচে গেছে। এখন আর কিছুই করার নেই। এবার আগাম পেঁয়াজ বাজারে তুলতে পারবে এখানের কৃষকরা।

উপজেলার চরভবানীপুর এলাকার কৃষক ইউনুস আলী বলেন, মূলকাটা পেঁয়াজ রোপণের জন্য জমি চাষ করে প্রস্তুত করেছিলাম। কিন্তু হঠাৎ টানা বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় আগামী ১৫ দিনেও পেঁয়াজ রোপণ সম্ভব হবে না।

একই এলাকার কৃষক আকবর হোসেন বলেন, এই অঞ্চলের কৃষকরা প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত মূলকাটা পেঁয়াজ রোপণ করেন। এবার বন্যার কারণে সঠিক সময়ে পেঁয়াজ রোপণ করতে পারেননি কৃষকরা। বন্যার ধকল কাটিয়ে শেষ সময়ে যখন মূলকাটা পেঁয়াজ রোপণ করা হয় তখন টানা বৃষ্টি তা নষ্ট করে দিয়েছে।

আহম্মদপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সফল পেঁয়াজ চাষি রাসেল হোসেন বলেন, বৃষ্টিতে ১০ বিঘা জমির পেঁয়াজ পচে গেছে। অন্যান্য বছরের তুলনায় এবার পেঁয়াজের দাম বেশি। সবার আশা ছিল আগাম পেঁয়াজ বাজারে এলে দাম কমবে। কিন্তু টানা বৃষ্টিতে পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ায় আগামী দুই মাসের মধ্যে দাম কমার সম্ভাবনা নেই।

সুজানগর উপজেলার কৃষি কর্মকর্তা ময়নুল হক সরকার বলেন, প্রতি বছর এই উপজেলার কৃষকরা মূলকাটা পেঁয়াজ রোপণের দুই মাস পরই অর্থাৎ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে বিক্রি শুরু করেন। এ বছর সুজানগর উপজেলায় মূলকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এক হাজার ৮০০ হেক্টর জমিতে। কিন্তু অসময়ের বৃষ্টিতে রোপণকৃত পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। ফলে এবার লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। এরপরও নতুন করে পেঁয়াজ রোপণের চেষ্টা করছেন কৃষকরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa