জুমবাংলা ডেস্ক : টিকটকে ফাঁসির অভিনয় করতে গিয়ে নোয়াখালীর চাটখিলে অসাবধানতাবশত গলায় ফাঁ স লেগে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত কিশোরীর নাম সানজিদা আক্তার (১১)। সানজিদা শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।

টিকটকে ফাঁ সির অভিনয় করতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর
সানজিদা আক্তার। ছবি- সংগৃহীত
Advertisement

বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যার দিকে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সানজিদা আক্তার খিলপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শিবপুর গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাদ্দাম হোসেন গণমাধ্যমকে বলেন, বিকালে পরিবারের সবার অজান্তে সানজিদা আলমারির ওপর উঠে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁ স নেওয়ার টিকটক ভিডিও ধারণ করতে যায়। এ সময় অসাবধানতাবশত পা ফসকে আলমারি থেকে পড়ে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁ স লেগে যায় তার।

তিনি বলেন, পাশের রুমে তার মা ঘুমিয়ে ছিলেন। খাবার পানি নিতে সানজিদার রুমে গেলে তাকে ঝু ল ন্ত অবস্থায় দেখেন তার মা। পরে দ্রুত তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

প্রভা এবার সুখবর জানালেন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.