জুমবাংলা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীতে মোবাইল ফোনে টিকটক করতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ হয়েছে এক কিশোর।

নদী

Advertisement

শনিবার (২৪ জুন) দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্রধর নয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যা এ ঘটনা ঘটে।

নিখোঁজ কিশোর হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চিকাজানী গ্রামের হিরু মিয়ার ছেলে আপন (১৬)। তিনি এবার এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার আগে আপন বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে বন্যার পানি ও বাহাদুরাবাদ নৌ-ঘাট টার্মিনাল দেখতে যায়। একপর্যায়ে স্রোতস্বিনী যমুনা নদীতে মোবাইলে টিকটক করতে গিয়ে অসাবধানতায় পানিতে পড়ে নিখোঁজ হন।

অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্রধর নয়া জানান, নিখোঁজ আপনের মা-বাবা দু’জনই সরকারি কর্মচারী। শিক্ষার্থী আপন যমুনা নদীতে মোবাইলে টিকটক করতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়। উদ্ধারের চেষ্টা চলছে। ইতোমধ্যে ডুবুরিকে জানানো হয়েছে।

গৌতম সাহা যুক্তরাষ্ট্রে সম্মানিত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google