Advertisement

জুমবাংলা ডেস্ক : বগুড়ার শিবগঞ্জে করোনার টিকা গ্রহণের সময় মরিয়র বেগম নামে এক নারীর স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় পাঁচ নারীকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- বাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দলমডল গ্রামের ইউনুস আলীর স্ত্রী নাজমা বেগম, কাওসার আলীর স্ত্রী ফুলতারা বেগম, মো. শামীমের স্ত্রী রাবেয়া বেগম, হবিগঞ্জ সদরের উচাইল গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী শাহানা বেগম এবং চুনারুঘাট উপজেলার জোয়ার লালচাঁদ গ্রামের বাশির উদ্দিনের স্ত্রী জোসনা বেগম।

পুলিশ জানায়, সকালে মোকামতলা ইউনিয়নের চকপাড়ার হুজ্জাতুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তিনি টিকাদান কেন্দ্রের লাইনে দাঁড়ালে নাজমা বেগমসহ আরো পাঁচজন নারী মরিয়মের পাশে দাঁড়ায়। এক পর্যায়ে মরিয়ম বেগমের পেছনে দাঁড়িয়ে বোরকার ভেতরে হাত দিয়ে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে নাজমা বেগম ও বাকিরা। ঐ সময় মরিয়ম বেগম চিৎকার দিলে আশপাশের লোকজন পাঁচ নারীকেই আটক করে। পরে খবর পেয়ে পুলিশ তাদের নিয়ে যায়।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ভুক্তভোগী মরিয়ম বেগমের ছেলে হাসান আলী ঐ পাঁচজনের বিরুদ্ধে চুরির মামলা করেছেন। ঐ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। চুরি হওয়া স্বর্ণের চেইন উদ্ধার করে মরিয়ম বেগমকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.