
বুধবার (২৯ এপ্রিল) সকালে সে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতারের হাতে পাঁচ হাজার টাকা তুলে দেন।
করোনার প্রভাবে বগুড়া জেলা এখন লকডাউন। এ কারণে কর্মহীন হয়ে পড়েছে উপজেলার দরিদ্র অসহায় মানুষ। দুঃখ-দুর্দশার মধ্যে দিন কাটছে তাদের। এ অবস্থায় প্রিয়জনদের থেকে পাওয়া উপহার ও স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে জমানো টাকা কর্মহীন, গরিব-অসহায় মানুষদেরকে উপহার দিয়েছে হাটকড়ই ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী প্রীতি বালা। সে উপজেলার গোপালপুর গ্রামের কাজল চন্দ্র রায়ের মেয়ে।
কলেজ ছাত্রী প্রীতি বালা জানায়, ‘করোনার প্রভাবে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই আমার প্রিয়জনদের থেকে পাওয়া উপহার ও তিন বছরের টিফিনের জমানো টাকা গরিব কর্মহীন, অসহায় মানুষদের জন্য দিলাম।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার জানান, কলেজ ছাত্রী প্রীতি বালা মানুষদের জন্য যে উপহার দিয়েছে, তা সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



